শনিবারেও লেবাননে ইসরায়েলের মুহুর্মুহু হামলা, নিহত ৩৩
লেবাননের বৈরুতে শুক্রবার ব্যাপক হামলা চালিয়ে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এরপরের দিনেও দেশটিতে মুহুর্মুহু হামলা চালিয়েছে ইসরায়েল। খবর আনাদোলু এজেন্সির।
এক বিবৃতিতে লেবাননের স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ইসরায়েলি হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৯৫ জন। ইসরায়েলি যুদ্ধবিমান বৈরুতের উপকণ্ঠে চিয়াম, বর্জ আল-বারাজনেহ এবং লিলাকির বিভিন্ন অংশ ও দক্ষিণের বেশ কয়েকটি শহরে হামলা চালিয়েছে।
গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল ও গাজার মধ্যে যুদ্ধ চলছে। আর সেইসময় থেকে সীমান্তে পাল্টাপাল্টি গুলি বিনিময় চলে ইসরায়েল ও হিজবুল্লাহর। তবে সম্প্রতি লেবাননে হামলার তীব্রতা বাড়িয়ে ইসরায়েল।
লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাজ আলাবিয়াদ এক সংবাদ সম্মেলনে বলেছেন, গত অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছে এক হাজার ৬৪০ জন। এদের মধ্যে ১০৪ জন শিশু এবং ১৯৪ জন নারী। সেইসঙ্গে আহত হয়েছে ৮ হাজার ৪০৮ জন। অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লাখের বেশি।
T.A.S / T.A.S
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০
ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল
সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা
‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’
কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন
আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা
কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা
কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯
শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত
মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের
পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি
তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড