ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

নাসরুল্লাহকে হত্যার নির্দেশ নিউইয়র্ক থেকে এসেছে: পেজেশকিয়ান


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯-৯-২০২৪ দুপুর ৪:৬

হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার নির্দেশ নিউইয়র্ক থেকে এসেছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার নাসরুল্লাহর মৃত্যুতে এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। ইরানের রাষ্ট্রায়ত্ব সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

৩১ জুলাই, পেজেকশিয়ানের শপথ গ্রহণের রাতে তেহরানের অভিজাত অতিথি ভবনে খুন হন হামাসপ্রধান ইসমাইল হানিয়া। মাস তিনেক না যেতেই মধ্যপ্রাচ্যে নিজেদের বিশ্বস্ত মিত্র হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহকে হারালো ইরান।  বলা যায়, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর খুব একটা সুখকর পরিস্থিতিতে নেই পেজেকশিয়ান।

শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে লেবানন এবং গাজায় সামরিক অভিযানের পক্ষে ‘যুক্তি’ তুলে ধরেছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিশ্বব্যাপী তীব্র সমালোচনা উপেক্ষা করে নির্বিচার বোমা হামলা এবং বেসামরিক মানুষ হত্যার পক্ষে সাফাই গান তিনি।

ইরানি প্রেসিডেন্টের ভাষ্য, নিউইয়র্কে বসেই নাসরুল্লাহকে হত্যার নির্দেশ এবং অনুমোদন দিয়েছেন নেতানিয়াহু। একইসঙ্গে নাসরুল্লাহর হত্যাকাণ্ডের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে বলে দাবি করেন তিনি।

বিবৃতিতে মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় ভুলে যাবে না যে এই সন্ত্রাসী হামলার নির্দেশ নিউইয়র্ক থেকে এসেছিল।’ 

শুক্রবার রাতভর লেবাননের রাজধানী বৈরুতসহ কমপক্ষে ১৪০টি লক্ষ্যবস্তুতে ব্যাপক বোমা হামলা চালায় ইসরাইল। সেখানে হিজবুল্লাহর কেন্দ্রীয় কমান্ড সেন্টারে হামলা চালিয়ে নাসরুল্লাহর মৃত্যু নিশ্চিত করে ইসরাইলি বাহিনী। তেলআবিবের ‘চিরশত্রু ’ বলে বিবেচিত নাসরুল্লাহ গত ৩২ বছর ধরে সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর নেতৃত্ব দিয়ে আসছিলেন।

T.A.S / T.A.S

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০

ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা

কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন