হাসান নাসরুল্লাহর মরদেহ উদ্ধার, বাহ্যিক আঘাতের চিহ্ন নেই
নিহত হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরাল্লাহর মরদেহ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরায়েলি বিমান হামলার স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বার্তা সংস্থা রয়াটার্সের বরাতে আল জাজিরা এই খবর জানিয়েছে।
হিজবুল্লাহর মেডিকেল এবং নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, নাসরাল্লাহর শরীরে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন ছিল না। তারা ধারণা করছেন, ইসরায়েলি বোমার আঘাতে ‘ব্লান্ট ট্রমায়’ তার মৃত্যু হয়েছে।
ব্লান্ট ট্রমা হলো কোনো কিছুর আঘাতে শরীরের বাইরে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন দেখা যায় না। কিন্তু শরীরের ভেতর ক্ষতিগ্রস্ত হয়।
শনিবারের এক বিবৃতিতে নাসরাল্লাহর হত্যার বিষয়টি নিশ্চিত করেছে হিজবুল্লাহ। তবে তাকে কীভাবে হত্যা করা হয়েছে বা তার দাফন কখন হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি বিবৃতিতে।
তিন দশকের বেশি সময় ধরে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতৃত্ব দিয়ে আসছিলেন সাইয়েদ হাসান নাসরাল্লাহ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ইসরায়েলি হামলায় নাসরুল্লাহ নিহতের পর সংগঠনটির নেতৃত্ব সঙ্কট দেখা দিয়েছে। তবে পরবর্তী নেতা কে হবেন, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।
T.A.S / T.A.S
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০
ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল
সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা
‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’
কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন
আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা
কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা
কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯
শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত
মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের
পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি
তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড