ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

নেপালে বন্যা ভূমিধসে মৃত্যু বেড়ে ১৫১


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০-৯-২০২৪ দুপুর ১:৩৩

নেপালে দু’দিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে মৃত্যু বেড়ে ১৫১ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া ৬২ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। এসব প্রাকৃতিক দুর্যোগের কারণে নেপালের ক্ষতিগ্রস্ত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে রোববার জানান তারা। খবর বিবিসির

বন্যায় রাজধানী কাঠমান্ডু উপত্যকায় স্বাভাবিক জীবনযাত্রা ও যান চলাচল স্থবির হয়ে পড়েছে। ৪০ লাখ বাসিন্দার এ অঞ্চলটিতে ৩৭ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে স্কুল ভবনগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নেপালের শিক্ষা মন্ত্রাণালয়ের মুখপাত্র লক্ষ্মী ভট্টরাই বলেছেন, দুর্যোগপূর্ণ এলাকাগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্কুলগুলো তিন দিন বন্ধ রাখার আহ্বান জানিয়েছি।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, রাজধানীর কিছু অংশে সর্বোচ্চ ৩২২ দশমিক ২ মিলিমিটার (১২ দশমিক ৭ ইঞ্চি) বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এতে অঞ্চলটির প্রধান নদী বাগমতীর পানি বিপৎসীমার ২ দশমিক 
২ মিটার (৭ ফুট) ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রোববার কাঠমান্ডুর নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে।

T.A.S / T.A.S

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০

ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা

কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন