ফের বিয়ে করায় সাবেক স্বামীর বাড়িতে আগুন ধরিয়ে দিলেন নারী
সাবেক স্বামী আবারও বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে তার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন এক নারী। যদিও বছর তিনেক আগেই তাদের বিচ্ছেদ হয়েছিল। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। খবর জিও নিউজের
পুলিশ জানিয়েছে, ওই নারীর দেওয়া আগুনে তার সাবেক স্বামীর ভাই দগ্ধ হয়েছেন এবং নববিবাহিত দম্পতির ঘরেও আগুন লেগে যায়।পুলিশ বলছে, আদনান নামের ওই ব্যক্তি তিন বছর আগে ঝগড়ার জেরে তার তৎকালীন স্ত্রী সালেহাকে তালাক দিয়েছিলেন। তবে গত শনিবার রাতে তিনি পুনরায় বিয়ে করেন এবং রোববার তার বউভাতের অনুষ্ঠান ছিল এবং এসময় রাতের আঁধারে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে। জিও নিউজ বলছে, লোকটি যখন তার বিয়ের অনুষ্ঠানে ছিল তখন তার সাবেক স্ত্রী তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
আইনশৃঙ্খলা বাহিনী আরও জানিয়েছে, ওই নারী তার বোন ও ভগ্নিপতিকে নিয়ে তার সাবেক স্বামীর বাড়িতে আগুন দিয়েছে। তারা ছাদ দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেছিল।
T.A.S / T.A.S
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০
ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল
সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা
‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’
কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন
আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা
কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা
কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯
শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত
মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের
পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি
তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড