ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

জাপানে নির্বাচনের ডাক হবু প্রধানমন্ত্রীর


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০-৯-২০২৪ বিকাল ৭:১৪

জাপানে অক্টোবরের শেষের দিকে পরবর্তী সাধারণ নির্বাচনের আহ্বান জানিয়েছেন দেশটির হবু প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জানিয়েছেন। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) শুক্রবার তাকে নতুন নেতা হিসাবে বেছে নিয়েছে। এলডিপি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দল হওয়ায় এই দলের নির্বাচিত নেতাই হন দেশের প্রধানমন্ত্রী।

ওই দিন ভোট গ্রহণ করা হলে নির্দিষ্ট সময়ের এক বছর আগেই দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর তাতে নির্ধারিত হবে কোন দল জাপানের পার্লামেন্টের নিম্ন কক্ষের নিয়ন্ত্রণ পাবে। মঙ্গলবার পার্লামেন্টের এ নিম্ন কক্ষেই দেশটির আইনপ্রণেতার মিলিত হয়ে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ইশিবার নির্বাচন নিশ্চিত করবেন।

ইশিবা আগামী ২৭ অক্টোবর সাধারণ নির্বাচন সামনে রেখে আগামী ৯ অক্টোবর সংসদ ভেঙে দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করছেন। সোমবার টোকিওতে এলডিপির সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে ইশিবা (৬৭) বলেন, যত দ্রুত সম্ভব নতুন প্রশাসনকে জনগণের মাধ্যমে যাচাই করে নেওয়া গুরুত্বপূর্ণ। ইশিবাকে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে উচ্চ সুদের হারের পক্ষের আর্থিক নীতির লোক বলে বিবেচনা করা হয়। তিনি দেশটির পরবর্তী নেতা নির্বাচিত হওয়ার পরই প্রতিক্রিয়ায় ইয়েন শক্তিশালী হয় আর সরকারি বন্ডগুলোর চাহিদা বেড়ে যায়। ফলে সোমবার প্রাথমিক ট্রেডিংয়ে জাপানি শেয়ারের মূল্য ৪ শতাংশেরও বেশি হ্রাস পায়।

জাপানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা দল এলডিপি’র নেতৃত্ব দেবেন ইশিবা। তিনি বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার স্থলাভিষিক্ত হবেন। তার সঙ্গে সরকারে কে কে থাকবেন ও দলের কারা আসছেন সোমবার থেকেই সেসব প্রার্থী বাছাই শুরু করে দিয়েছেন।খবর বিবিসির।

T.A.S / T.A.S

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০

ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা

কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন