নতুন করে ১ লাখ ৩৩ হাজার তরুণ সেনা নিয়োগ দিচ্ছে রাশিয়া
নতুন করে ১ লাখ ৩৩ হাজার সেনা নিয়োগের জন্য একটি খসড়ায় সই করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০২৪ সালের শেষ নাগাদ ১৫ লাখ সক্রিয় সেনা নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণের দুই সপ্তাহ পর সর্বশেষ এই খসড়াটি এলো।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সই করা খসড়া অনুযায়ী, চলতি শরৎ ও শীতে সামরিক বাহিনীর জন্য ১ লাখ ৩৩ হাজার তরুণকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
খসড়ায় বলা হয়েছে, ১৮ থেকে ৩০ বছর বয়সী ১ লাখ ৩৩ হাজার রুশ নাগরিককে ২০২৪ সালের ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সামরিক বাহিনীর জন্য ডেকে আনা হবে। সেই সঙ্গে আগের মেয়াদে বাধ্যতামূলক সামরিক পরিষেবায় দায়িত্ব পালনকারী সৈন্যদের অব্যাহতি দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।
মস্কো টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ থেকে ৩০ বছর বয়সী সমস্ত রাশিয়ান পুরুষদের মৌলিক সামরিক প্রশিক্ষণ অর্জন বাধ্যতামূলক করা হয়েছে। এটি না মানলে কেউ দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
রাশিয়ার আইন অনুযায়ী, মৌলিক প্রশিক্ষণ শেষ করার পর মাত্র চার মাস যুদ্ধক্ষেত্রে তাদের মোতায়েন করা যায়। তবে নতুন নিয়োগ হলে তাদের যুদ্ধক্ষেত্রে পাঠানো নাও হতে পারে।
T.A.S / T.A.S
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০
ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল
সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা
‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’
কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন
আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা
কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা
কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯
শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত
মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের
পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি
তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড