ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

পুতিন কিসে ভয় পান জানালেন জেলেনস্কি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১-১০-২০২৪ বিকাল ৫:৩১

ভয়, এমন একটি জিনিস যা সবাই পেয়ে থাকেন। অসম সাহসী শিকারিরা হয়তো মৃত্যুকে ভয় পান না, তবে অন্ধকারে অশরীরি অস্তিত্বের ভয়ে হয়তো তার আত্মা শুকিয়ে যায়। তেমনি পরাশক্তি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও ভয় পান। সেই চাঞ্চল্যকর তথ্যই জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেন প্রেসিডেন্ট জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারে ভয় পান।

জেলেনস্কি দাবি করেন, পুতিন তার জীবন এবং অন্যদের জীবন নিয়ন্ত্রণ করতে ভালোবাসেন। বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার কাছে। গত ২৫ সেপ্টেম্বর দেশের পরমাণু নীতিতে পরিবর্তন আনার ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট। মূলত এই ধরনের বিধ্বংসী অস্ত্র ব্যবহার করা যেতে পারে সম্ভবত এমন পরিস্থিতির আওতা বৃদ্ধি করছেন তিনি।

তবে জেলেনস্কি মনে করেন না পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি নেবেন। অবশ্য ইউক্রেনের প্রেসিডেন্ট এ-ও বলেছেন, কেউ জানে না পুতিনের মাথায় আসলে কী আছে। তিনি যে কোনো সময় যে কোনো দেশের ওপর পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন। আবার না-ও করতে পারেন।

জেলেনস্কি জানান, তিনি নিশ্চিত নন যে পুতিন এই কাজ করবেন। এ সময় ‍পুতিনকে অপূর্ণাঙ্গ মানুষ হিসেবেও কটাক্ষ করেন জেলেনস্কি। জানান, কোনো পূর্ণাঙ্গ ব্যক্তি এভাবে ইউক্রেনে আসতে পারেন না এবং পুতিন যা করেছেন তা করতে পারেন না।

T.A.S / T.A.S

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০

ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা

কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন