এক্সিলারেট এনার্জির উপদেষ্টা হলেন পিটার হাস
বিশ্বের শীর্ষস্থানীয় এলএনজি সরবরাহকারী ও অপারেটর প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা (স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার) হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস। গত রবিবার মার্কিন কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। কক্সবাজারের মহেশখালীতে পেট্রোবাংলা এবং সামিটের দুইটি এলএনজি টার্মিনাল পরিচালনা করছে এক্সিলারেট।
গত ২৭ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস থেকে ৩৩ বছরের কর্মময় জীবনের ইতি টেনে অবসরে যান। অ্যাম্বাসেডর হাস তার স্টেট ডিপার্টমেন্টের কর্মজীবনে কনস্যুলেট জেনারেল মুম্বাইয়ের স্টেট ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস অ্যাফেয়ার্সের ভারপ্রাপ্ত সহকারী সচিব এবং অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের ডেপুটি পারমানেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করেছেন। ফরেন সার্ভিস ক্যারিয়ারে তিনি মার্কিন রাষ্ট্রদূত হিসেবে লন্ডন, জাকার্তা, রাবাত, বার্লিন, মুম্বাইসহ পৃথিবীর নানা জায়গায় দায়িত্ব পালন করেছেন।
এক্সিলারেট এনার্জির প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন কোবোস বলেন, ‘পিটার হাস এক্সিলারেট এনার্জি টিমে যোগদান করায় আমি অত্যন্ত আনন্দিত এবং প্রতিষ্ঠানের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি তার স্টেট ডিপার্টমেন্ট ক্যারিয়ারের সময় জুড়ে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক ও বিনিয়োগ সম্পর্ক উন্নয়নে একজন দক্ষ অ্যাডভোকেট হিসেবে কাজ করে গেছেন।’
T.A.S / T.A.S
সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক
হোয়াইট হাউসে ট্রাম্পের সংবাদমাধ্যম নিষেধাজ্ঞা বাতিল করলেন আদালত
আবারও ভারতীয় গম কিনছে বাংলাদেশ
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ : কলকাতাসহ ৬ জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি
ইরান যুদ্ধ : এ পর্যন্ত আত্মহত্যার চেষ্টা করেছেন ৮ জন মার্কিন সেনা
ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের
নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান
আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান
যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার