ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ইরান বড় ভুল করে ফেলেছে, চড়া মূল্য দিতে হবে: নেতানিয়াহু


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২-১০-২০২৪ দুপুর ১২:৩২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘ইরান বড় ভুল করে ফেলেছে। এ জন্য দেশটিকে চড়া মূল্য দিতে হবে।’

মঙ্গলবার রাতে ইরান হামলা শুরু করার পর যুদ্ধাকালীন মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠক শেষে এক বক্তব্যে তিনি বলেছেন, ইসরায়েলের শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে তার দেশের দৃঢ়সংকল্পের বিষয়টি ইরান বুঝতে পারছে না।

নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা যে নিয়ম প্রতিষ্ঠা করেছি, সেটাই বলবৎ থাকবে। যে আমাদের ওপর আক্রমণ চালাবে, আমরাও তাদের ওপর পাল্টা আক্রমণ করবো।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতে ইসরায়েলে ১৮০টির মতো ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। এ হামলায় হতাহতের কোনো খবর জানায়নি ইসরায়েল। তবে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল সরকার।

এদিকে হামলার প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন ইরান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েলের বিরুদ্ধে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলাকে ইসরায়েলি আগ্রাসনের জবাবে চূড়ান্ত প্রতিক্রিয়া হিসাবে প্রশংসা করেছেন মাসুদ পেজশকিয়ান।

এক্সে এই হামলার প্রতিক্রিয়া জানিয়ে তিনি লিখেছেন, নেতানিয়াহুর জানা উচিত যে ইরান যুদ্ধ চাইছে না, তবে যে কোনও হুমকির মুখে আমরা সিদ্ধান্তমূলকভাবে প্রতিক্রিয়া জানাবো।

তিনি লিখেন, এটা আমাদের ক্ষমতার আভাস মাত্র। ইরানের সাথে সংঘাতে জড়াবেন না।

T.A.S / T.A.S

সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক

হোয়াইট হাউসে ট্রাম্পের সংবাদমাধ্যম নিষেধাজ্ঞা বাতিল করলেন আদালত

আবারও ভারতীয় গম কিনছে বাংলাদেশ

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ : কলকাতাসহ ৬ জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি

ইরান যুদ্ধ : এ পর্যন্ত আত্মহত্যার চেষ্টা করেছেন ৮ জন মার্কিন সেনা

ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান

আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার

ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত