গোলাপ, এস কে সুর, রাজউকের উজ্জ্বলকে দেশত্যাগে নিষেধাজ্ঞা
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপ, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর (এস কে সুর) চৌধুরী ও রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী উজ্জ্বল মল্লিককে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এস কে সুরের স্ত্রী সুপর্ণা সুর চোধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীকে।
বুধবার (০২ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক (প্রসিকিউশন সার্বিক) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলার অনুসন্ধান চলাকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। দুদকের পক্ষে মামলার শুনানি করেন প্রসিকিউটর মীর আহাম্মদ আলী সালাম ও মাহমুদ হোসেন জাহাঙ্গীর।
অন্যদিকে মঙ্গলবার (০১ অক্টোবর) আলোচিত সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রী তৌফিকা আহমেদ এবং বগুড়া-২ আসনের সাবেক এমপি জাপা নেতা শরিফুল ইসলাম জিন্নাহকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
T.A.S / T.A.S
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ