ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

জাপানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা বিস্ফোরণ, ৮৭ ফ্লাইট বাতিল


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩-১০-২০২৪ দুপুর ১:২১

জাপানের একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি বোমা বিস্ফোরণ ঘটেছে। এর ফলে বিমানবন্দরে অন্তত ৮৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বুধবার (০২ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের একটি আঞ্চলিক বিমানবন্দরে এ বোমার বিস্ফোরণ ঘটেছে। এরপর থেকে বিমানবন্দরটি সাময়িক বন্ধ রয়েছে। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন বাহিনী এটি জাপানে ফেলে গিয়েছিল।

আলজাজিরা জানিয়েছে, জাপানের দক্ষিণাঞ্চলের কিউশু দীপে মিয়াজাকি বিমানবন্দরের রানওয়ের কাছে বোমাটি বিস্ফোরিত হয়েছে। ফলে বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় বিমান বন্দরের অন্তত ৮৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

জাপানের এ বিমানবন্দরটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছিল। এ ঘাঁটি থেকে তখন আত্মঘাতী অভিযান পরিচালনা করা হতো।

জাপানের ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বুধবার ভোরে এটি বিস্ফোরিত হয়েছে। এর ফলে সাত মিটার চওড়া ও এক মিটার গভীর একটি গর্ত তৈরি হয়েছে। এজন্য প্রাথমিকভাবে রানওয়েটি বন্ধ রাখা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জাপান গ্রাউন্ড সেলফ-ডিফেন্স ফোর্সের সদস্যরা জানিয়েছেন, রিস্ফোরিত এ বোমাটি যুক্তরাষ্ট্রের তৈরি। মাটির নিচে চাপা থাকায় এটি বিস্ফোরিত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সেনাবাহিনী এটি ফেলে থাকতে পারে। বোমা বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জাপান সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি জানান, বিস্ফোরণের ফলে রানওয়ের ক্ষতিগ্রস্ত অংশটি মেরামতের কাজ করা হচ্ছে। কাজ শেষে বিমানবন্দরটি পুনরায় চালু করা হবে।

T.A.S / T.A.S

সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক

হোয়াইট হাউসে ট্রাম্পের সংবাদমাধ্যম নিষেধাজ্ঞা বাতিল করলেন আদালত

আবারও ভারতীয় গম কিনছে বাংলাদেশ

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ : কলকাতাসহ ৬ জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি

ইরান যুদ্ধ : এ পর্যন্ত আত্মহত্যার চেষ্টা করেছেন ৮ জন মার্কিন সেনা

ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান

আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার

ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত