নাসরুল্লাহর জানাজা ও দাফন শুক্রবার
ইসরাইলের বিমান হামলায় নিহত লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহরপ্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহর জানাজা ও দাফন আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ইরাকের একটি গণমাধ্যমের বরাতে দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।
বৃহস্পতিবার ভোরে একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ইরাকি সংবাদমাধ্যম সাবরিন নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, নিহত হিজবুল্লাহপ্রধানের দাফন শুক্রবার অনুষ্ঠিত হবে।
গত শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের শহরতলিতে একটি আবাসিক এলাকায় ইসরাইলি বিমান হামলায় নিহত নাসরুল্লাহর জানাজার সময় এবং দাফনের স্থান সম্পর্কে এই সংবাদমাধ্যমটি বিস্তারিত কিছু জানাননি।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সমর্থনে হিজবুল্লাহপ্রধানকে হত্যার জন্য নিউইয়র্কে জাতিসংঘ দপ্তর থেকে একটি আদেশ জারি করেছিলেন।
আদেশের পর, ইসরাইলি যুদ্ধবিমানগুলো বৈরুতের ঘনবসতিপূর্ণ এলাকায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ২০০০ হাজার পাউন্ডের বোমা ফেলে। সেখানে আরও অনেক বেসামরিক নাগরিকের সঙ্গে নাসরুল্লাহকে হত্যা করে।
৩২ বছর ধরে হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ৬৪ বছর বয়সে ইসরাইলি হামলায় নিহত হন।
T.A.S / T.A.S
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০
ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল
সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা
‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’
কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন
আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা
কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা
কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯
শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত
মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের
পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি
তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড