ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ইসরায়েলি বিমান হামলায় লেবাননে মার্কিন নাগরিক নিহত


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩-১০-২০২৪ দুপুর ২:১৯

ইসরায়েলের বিমান হামলায় লেবাননে কামেল আহমদ জাওয়াদ নামে যুক্তরাষ্ট্রের এক নাগরিক নিহত হয়েছেন। নিহত কামেল আহমদ মিশিগানের ডিয়ারবর্নের বাসিন্দা।

তার মেয়ে, বন্ধু ও নির্বাচনী এলাকার প্রতিনিধিত্বকারী মার্কিন কংগ্রেসওম্যানের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার ডেমোক্রেটিক ইউএস রিপ্রেজেন্টেটিভ রাশিদা তালাইবের কার্যালয় জানায়, জাওয়াদ প্যালেস্টাইন আমেরিকান কংগ্রেসওম্যানের নির্বাচনী এলাকার একজন প্রতিনিধি এবং মার্কিন নাগরিক।

তার মেয়ে নাদিন জাওয়াদ এক বিবৃতিতে জানান, তার বাবা মঙ্গলবার লেবাননে নিরীহদের জীবন বাঁচানোর চেষ্টাকালে নিহত হয়েছেন। তিনি বয়স্ক এবং প্রতিবন্ধীদের সাহায্যের জন্য একটি হাসপাতালের কাছে থাকতে চেয়েছিলেন।

গতকাল হোয়াইট হাউসের এক মুখপাত্র পৃথক বিবৃতিতে বলেন, জাওয়াদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবার ও বন্ধুদের জন্য আমাদের গভীর সমবেদনা। লেবাননের অনেক বেসামরিক নাগরিকের মতো তার মৃত্যুর ঘটনাও একটি ট্র্যাজেডি।

ডেট্রয়েট নিউজ জানায়, বৃদ্ধ মায়ের যত্ন নিতে লেবাননে ছিলেন জাওয়াদ। 

তার বন্ধু হামজাহ রাজা ও স্থানীয় ডিয়ারবর্ন গ্রুপও সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলি বিমান হামলায় জাওয়াদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

ইসরায়েলকে সমর্থনের জন্য নানাভাবে সমালোচিত হয়ে আসছে যুক্তরাষ্ট্র। তারপরও গাজা ও লেবাননে নির্বিচার হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে গাজার জনসংখ্যার প্রায় পুরোটাই বাস্তুচ্যুত হয়েছে। মিশিগানের ডিয়ারবর্নে বহু আরব আমেরিকান বসবাস করেন।

T.A.S / T.A.S

সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক

হোয়াইট হাউসে ট্রাম্পের সংবাদমাধ্যম নিষেধাজ্ঞা বাতিল করলেন আদালত

আবারও ভারতীয় গম কিনছে বাংলাদেশ

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ : কলকাতাসহ ৬ জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি

ইরান যুদ্ধ : এ পর্যন্ত আত্মহত্যার চেষ্টা করেছেন ৮ জন মার্কিন সেনা

ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান

আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার

ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত