১১ দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১১ দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ সার্কুলার জারি করে।
দেশগুলো হচ্ছে- আর্জেন্টিনা, বাহরাইন, বলিভিয়া, ব্রাজিল, ভারত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, প্যারাগুয়ে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও উরুগুয়ে।
প্রজ্ঞাপনে বলা হয়, নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশগুলো থেকে আপাতত কেউ বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। কোনো বাংলাদেশিও এসব দেশে যেতে পারবে না। অবশ্য কোনো অনাবাসী বাংলাদেশি বা প্রবাসী কর্মী যারা গত ১৫ দিনে এসব দেশে গিয়েছেন তারা বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরতে পারবেন। তবে এক্ষেত্রে তাদের বাধ্যতামূলকভাবে সরকার মনোনীত কোনো প্রতিষ্ঠানে নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ১৪ দিন থাকতে হবে।
উল্লেখ্য, প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশে চলমান বিধিনিষেধের সঙ্গে সমন্বয় করে আন্তর্জাতিক রুটের নিয়মিত ফ্লাইট ৫ মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল বেবিচক। এরই মধ্যে গত ১ মে থেকে ৩৮ দেশের সঙ্গে ফ্লাইট চলাচল সীমিত রেখে অন্যান্য দেশের সঙ্গে ফ্লাইট চলাচল স্বাভাবিক রাখা হয়।
প্রীতি / প্রীতি
সবুজ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
গাজীপুর-এয়ারপোর্ট বিআরটি দ্রুত চালুর দাবি
বাউলসম্রাট লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ
ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১, মামলা ৪০
দিনভর রোদ ও ভ্যাপসা গরম, শেষরাতে নামবে হালকা শীত
আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক
অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে থাকলে ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ
ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: শেখ রবিউল আলম
মোবাইলে প্রশ্নের ছবি তুলে পাঠানোর চেষ্টা, পরীক্ষার্থীর কারাদণ্ড
আইএমএফ-বিশ্বব্যাংকের নীতির বিরুদ্ধে ৩৬ সংগঠনের মানববন্ধন