দেশে কোনো জঙ্গি নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বাংলাদেশে তালেবানও নেই জঙ্গিও নেই, শুধু আছে কিছু অরাজকতা সৃষ্টিকারী সন্ত্রাসী বাহিনী। তবে তাদের কোনো ক্ষমতা নেই। তারা বিভিন্ন বাহিনীর নামে আত্মপ্রকাশ করে থাকে।
শনিবার দুপুরে সাভারের আশুলিয়ার বাইশমাইল এলাকায় একশত আলী সুপার মার্কেটের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে কিছু সন্ত্রাসী বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন নামে আত্মপ্রকাশ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে। দেশে অনেক ছোট ছোট সন্ত্রাসী দল রয়েছে, কিন্তু তাদের কোনো অরাজকতা সৃষ্টি করার ক্ষমতা নেই।
তিনি আরো বলেন, বর্তমানে বাংলাদেশ শান্তিময় দেশ। দেশে কোনো বিশৃঙ্খলা নেই। দেশের পরিস্থিতি অত্যন্ত ভালো। বর্তমানে শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ।
আসাদুজ্জামান খান বলেন, বাংলাদেশে তালেবানদের কোনো প্রভাব নেই। তালেবান বিভিন্ন পরাশক্তির হাত ধরে ক্ষমতায় এসেছে। বাংলাদেশ থেকে কাবুল অনেক দূরে, তাই বাংলাদেশে এর কোনো প্রভাব নেই।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানসহ আরও অনেকে।
প্রীতি / প্রীতি
পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন
সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা
ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা
শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম
আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী
পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ
বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার
আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন
ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু