ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

উত্তরায় সাংবাদিক পরিচয়ে প্রতারণা, থানায় অভিযোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৮-২০২১ বিকাল ৫:৯

রাজধানীর উত্তরায় স্বনামধন্য বিভিন্ন ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার ও প্রতিবাদ প্রকাশের নামে মোটা অংকের চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। চক্রটি উত্তরা এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের টার্গেট করে বানোয়াট ও মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ নিয়ে ২২ আগস্ট দক্ষিণখান থানায় রাসেল হাসান ও এইচ আর হাবিব নামে দুইজনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী উত্তরা ইউনাইটেড কলেজের চেয়ারম্যান জাকির হোসেন রিয়াজ।

খোঁজ নিয়ে জানা গেছে, এই চক্রের মূল হোতা রাসেল হাসান। এর আগে ২০১৯ সালের ২৩ এপ্রিল এই চক্রের হোতা রাসেলসহ পাঁচসদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব।পরে আদালতের নির্দেশে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।

তখন র‌্যাব জানায়, এই চক্রটি নিজেদের সাংবাদিক পরিচয়ে স্বনামধন্য ব্যক্তিদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মানহানিকর সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে মোটা অংকের টাকা চাঁদাবাজি করে আসছিল। এই চক্রে বেশ কয়েকজন সক্রিয় নারী সদস্যও আছেন। গ্রেপ্তার রাসেল হাসানের বাড়ি বরিশালের হিজলা থানা এলাকায়। ১৯ বছর ধরে সে ঢাকায় বসবাস করে। সে এই চক্রের মূলহোতা। তার নির্দেশে অন্যান্যরা বিভিন্ন প্রতিষ্ঠান ও স্বনাম ধন্য ব্যক্তিদের কাছে চাঁদাবাজি করে থাকেন। পড়াশোনায় উচ্চ মাধ্যমিক এর গণ্ডি পেরোতে না পারলেও নিজেকে উচ্চ শিক্ষিত হিসেবে পরিচয় দেন। তার নিজ এলাকায় ও ঢাকাতে একাধিক স্ত্রী আছে বলে জানা যায়।

এদিকে রাসেল হাসান দীর্ঘদিন পর জেল থেকে বেরিয়ে আবারও প্রতারণা ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন।

২২ আগস্ট দক্ষিণখান থানায় রাসেল হাসান ও এইচ আর হাবিবের নামে উত্তরা ইউনাইটেড কলেজের চেয়ারম্যান জাকির হোসেন রিয়াজের করা সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, রাসেল হাসান ও এইচ আর হাবিবসহ আরও কয়েকজন ‘সাংবাদিক পরিচয়ে’ দীর্ঘদিন মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের ভয় দেখিয়ে অর্থ দাবি করে আসছেন। দাবি করা অর্থ না দেওয়ার কারণে তার বিরুদ্ধে (জাকির হোসেন) মাদক মামলার আসামির সঙ্গে নাম ও ছবি জড়িয়ে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়।

এর আগেও ২৯ জানুয়ারি দক্ষিণখান থানায় সাধারণ ডায়েরি করেছিলেন জাকির হোসেন রিয়াজ।

জাকির হোসেন ঢাকা টাইমসকে বলেন, ‘চক্রটি আমাকেসহ উত্তরার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের মালিকদের নিয়ে চাঁদাবাজির উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ প্রকাশ করে আসছে। আমি এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করছি।’

প্রীতি / প্রীতি

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

শিশু রামিসা হত্যা : ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি শেষ

সবশেষ মামলায় খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার

আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

সাদ্দাম-ইনানকে ফোনে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের