ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

যুক্তরাজ্যের কাছ থেকে এটা আশা করি না : পররাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৮-২০২১ বিকাল ৫:২৬

সম্প্রতি যুক্তরাজ্য থেকে প্রকাশিত মানবাধিকারের রিপোর্টে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মন্তব্যে সরকার অসন্তোষ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি জানান, বাংলাদেশ যুক্তরাজ্য সরকারের কাছ থেকে এটা আশা করে না। এ বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সঙ্গে আলোচনা করবেন বলেও জানিয়েছেন মন্ত্রী।

শনিবার (২৮ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল মোমেন জানান, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হবে।

সেখানে এ বিষয়টি উঠবে কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, অবশ্যই। এর আগেও আমি বারবার এই বিষয়ে কথা বলেছি। আমি বলেছি তারা যদি সরকারের গ্রহণযোগ্যতা বাড়াতে চায় তা হলে বস্তুনিষ্ঠ হতে হবে। কান কথা শুনে ও মিডিয়া দেখে রিপোর্ট লেখা ঠিক না। যুক্তরাজ্যের মতো পরিপক্ক সরকারের কাছ থেকে আমরা এটা আশা করি না।

মন্ত্রী বলেন, অন্যান্য অনেক দেশ এ রকম কান কথা শুনে বিবৃতি তৈরি করে যা কোনও ম্যাচিউর দেশের কাছ থেকে আশা করা যায় না। কিছুদিন আগে তাসখন্দে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রীর সঙ্গে আলাপ হয়। তারা কোনও কারণ ছাড়াই বাংলাদেশের জন্য রেড অ্যালার্ট দিয়ে রেখেছে। আমার থেকে বেশি লোক মারা গেছে ভারতে কিন্তু তাদের রেড অ্যালার্ট দেয় নাই।

তিনি বলেন, কেউ বলে এর কারণ হচ্ছে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানী বংশোদ্ভূত কিন্তু আমি এটা বিশ্বাস করি না।

প্রীতি / জামান

পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন

সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা

শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম

আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ

বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ