মসজিদ টার্গেট করে চালানো হচ্ছে বিমান হামলা
ইসরায়েলের টানা হামলায় মৃত্যুকূপে পরিণত হয়েছে লেবাননের দক্ষিণাঞ্চল। নেতানিয়াহু বাহিনীর হামলা থেকে রেহাই পাচ্ছে না বাড়িঘর, স্কুল-কলেজ এমনকি হাসপাতালও। শুধু তাই নয়, প্রাণ বাঁচাতে যারা মসজিদকে নিরাপদ মনে করে আশ্রয় নিচ্ছেন সেখানে টার্গেট করে হামলা চালানো হচ্ছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, শনিবার ইসরায়েলি বাহিনী লেবাননের বিনত জিবেলি শহরের সালাহ গন্দুর হাসপাতাল সংলগ্ন একটি মসজিদে হামলা চালিয়েছে।
এই ঘটনার পর ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, মসজিদটিকে যখন লক্ষ্যবস্তু করা হয় তখন সেখানে হিজবুল্লাহ যোদ্ধারা উপস্থিত ছিলেন। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি নেতানিয়াহু বাহিনী।
লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গুঁড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক স্থাপনা। রেহাই পায়নি দক্ষিণাঞ্চলীয় শহর বিনতে জেবিলের হাসপাতালও। অন্যদিকে লেবাননের উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলিতে প্রথমবারের মতো হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে, এখন পর্যন্ত লেবাননে ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। যার মধ্যে নারী-শিশুর সংখ্যাই কয়েকশ। এমন পরিস্থিতিতেও অনেকটা নীরব ভূমিকা পালন করছে সৌদি আরবসহ বেশির ভাগ মুসলিম বিশ্ব।
T.A.S / T.A.S
হোয়াইট হাউসে ট্রাম্পের সংবাদমাধ্যম নিষেধাজ্ঞা বাতিল করলেন আদালত
আবারও ভারতীয় গম কিনছে বাংলাদেশ
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ : কলকাতাসহ ৬ জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি
ইরান যুদ্ধ : এ পর্যন্ত আত্মহত্যার চেষ্টা করেছেন ৮ জন মার্কিন সেনা
ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের
নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান
আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান
যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার
ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত
সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের