ইমরান খানের নির্দেশ না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে
ইমরান খানের নির্দেশ না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদে তেহরিক-ই ইনসাফের (পিটিআই) বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেছেন। দলটি জানায়, দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের নির্দেশ না পাওয়া পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবে। খবর ডনের।
এদিকে ইমরান খানের সমর্থকদের ঠেকাতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকারের বিরুদ্ধে পুরো দেশ থেকে দেশটির রাজধানী ইসলামাবাদকে ‘বিচ্ছিন্ন’ করে দেওয়ার অভিযোগ উঠেছে। সাবেক জাতীয় পরিষদের স্পিকার এবং পিটিআইয়ের সিনিয়র নেতা আসাদ কায়সার বলেছেন, ইমরান খানের কাছ থেকে স্পষ্ট নির্দেশ না পাওয়া পর্যন্ত পিটিআই নেতাকর্মীরা বিক্ষোভ চালিয়ে যাবে।
তিনি সতর্ক করে আরও বলেন, একজন বর্তমান মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হলে দেশের জন্য বিপর্যয়কর হবে। তার প্রতিক্রিয়া গুরুতর হবে।
এক প্রশ্নের জবাবে আসাদ কায়সার বলেন, সরকার সারাদেশ থেকে হাজার হাজার পিটিআই নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। আইন প্রয়োগকারী সংস্থার আচরণ নিয়েও সমালোচনা করেন তিনি।
এদিকে খাইবার- পাখতুনখোয়ার (কেপি) সরকারের মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ সাইফও দাবি করেছেন, কেপির মুখ্যমন্ত্রীকে ‘গ্রেপ্তার’ করা হয়েছিল, কিন্তু পরে এক্সে (পূর্বে টুইটার) একটি পোস্টে তিনি জানান, কেপির মুখ্যমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়নি। রেঞ্জার্স এবং পুলিশের একটি ভারী দল রয়েছে কেপি হাউসে। কেপির মুখ্যমন্ত্রী ২৫ অক্টোবর পর্যন্ত জামিনে রয়েছেন।গ্রেপ্তার হলে কেপির জনগণের আদেশের অপমান হবে, এই ধরনের অসাংবিধানিক ও বেআইনি কর্মকাণ্ডের জন্য অবৈধ সরকারকে জবাবদিহি করতে হবে।
দেশটির জাতীয় পরিষদের বিরোধী দলের নেতা ওমর আইয়ুব খান দাবি করেছেন, মুখ্যমন্ত্রী গান্দাপুরকে কেপি হাউসে গ্রেপ্তার করা হয়েছে।
পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর খান এর আগে গণমাধ্যমকর্মীদের বলেন, এটি একদিনের বিক্ষোভ ছিল। কিন্তু বিক্ষোভের বিরুদ্ধে দমন-পীড়নের কারণে পিটিআই তাদের প্রতিবাদ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
T.A.S / T.A.S
হোয়াইট হাউসে ট্রাম্পের সংবাদমাধ্যম নিষেধাজ্ঞা বাতিল করলেন আদালত
আবারও ভারতীয় গম কিনছে বাংলাদেশ
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ : কলকাতাসহ ৬ জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি
ইরান যুদ্ধ : এ পর্যন্ত আত্মহত্যার চেষ্টা করেছেন ৮ জন মার্কিন সেনা
ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের
নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান
আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান
যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার
ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত
সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের