নিউজিল্যান্ডে নৌবাহিনীর জাহাজডুবি, ৭৫ নাবিককে উদ্ধার
নিউজিল্যান্ড রয়্যাল নেভির একটি জাহাজ সাগরে তলিয়ে গেছে। তবে জাহাজে থাকা ৭৫ জন নাবিককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটি। জানা গেছে, জাহাজটি একটি প্রবাল প্রাচীরের জরিপ পরিচালনা করার জন্য সামোয়া থেকে ছেড়ে গিয়েছিল।
নিউজিল্যান্ড প্রতিরক্ষা বাহিনী রোববার এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজটি খুব সম্ভবত প্রবাল প্রাচীরের আঘাতে ডুবে গেছে। তবে জাহাজে থাকা ৭৫ জন নাবিককেই উদ্ধার করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ডুবে যেতে থাকা এইচএমএনজেডএস মানাওয়ানুই জাহাজটির নাবিকদের উদ্ধার করতে ইমার্জেন্সি সার্ভিস রাতভর কাজ করে। সামোয়ান ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, একটি ফায়ার রেসকিউ দল ৭৫ জন ক্রু সদস্যকে উদ্ধার ও চিকিৎসা করার জন্য গত রাত থেকে আজ সকাল পর্যন্ত কাজ করেছে।
সামোয়া ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস অথরিটি জানিয়েছে, সৌভাগ্যবশত, কেউ গুরুতর আহত হয়নি এবং কোনো প্রাণহানি হয়নি।
নিউজিল্যান্ডের কমোডর শেন আর্নডেল নিশ্চিত করেছেন, এইচএমএনজেডএস মানাওয়ানুই জাহাজে থাকা ৭৫ জন নাবিক এবং যাত্রী সামোয়াতে নিরাপদে পৌঁছেছেন।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
T.A.S / T.A.S
হোয়াইট হাউসে ট্রাম্পের সংবাদমাধ্যম নিষেধাজ্ঞা বাতিল করলেন আদালত
আবারও ভারতীয় গম কিনছে বাংলাদেশ
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ : কলকাতাসহ ৬ জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি
ইরান যুদ্ধ : এ পর্যন্ত আত্মহত্যার চেষ্টা করেছেন ৮ জন মার্কিন সেনা
ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের
নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান
আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান
যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার
ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত
সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের