ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

যুদ্ধের দামামা, ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭-১০-২০২৪ দুপুর ১১:১০

ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) বিবিসি ও সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা (এমডিএ) বলছে, রাতভত ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফা ও তাইবেরিয়াসে ক্ষেপণাস্ত্র হামলায় ১০ জন আহত হয়েছে।

এক বিবৃতিতে হিজবুল্লাহ বলছে, ইসরায়েলের কারমেল সামরিক ঘাঁটিতে রকেট নিক্ষেপ করা হয়েছে। 

হাইফার র‍্যামবন হাসপাতাল জানিয়েছে, হামলায় আহত ছয়জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে একজন হালকা থেকে মাঝারি আহত হয়েছে এবং অন্য চারজন হালকা আহত হয়েছে। 

এ ছাড়া ইসরায়েলের মেগান ডেভিড অ্যাডম জরুরি পরিষেবা জানিয়েছে, তারা ঘটনাস্থলে দুইজনকে চিকিৎসা দিয়েছে। এদের মধ্যে একজন ১৩ বছর বয়সী কিশোর যে শার্পনেলের কারণে মাথায় আঘাত পেয়েছে এবং আরেকজন ২২ বছর বয়সী, বিস্ফোরণে কারণে জালানা থেকে আঘাত পেয়েছে।  

গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে প্রায় এক লাখ।

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েছে গত বছরের নভেম্বর থেকে ইসরায়েলের ওপর হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। এর জেরে হিজবুল্লাহর ওপর পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। 

তবে সম্প্রতি হিজবুল্লাহর ওপর হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েল। লেবাননজুড়ে হিজবুল্লাহর ওয়াকিটকি, পেজারে বিস্ফোরণ ঘটায় তারা। এ ছাড়া লেবাননের রাজধানী বৈরুতে অতর্কিত হামলা চালিয়ে হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইরয়ায়েলি বাহিনী। সেইসঙ্গে হাসানের সম্ভাব্য উত্তরসূরি কাশেমকেও হত্যা করা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। 

এ ছাড়া সম্প্রতি লেবাননে স্থল অভিযান শুরু করেছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যেকোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। 

T.A.S / T.A.S

সাংবাদিকতা ছেড়ে পর্নতারকা

৪.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইতালি

এল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা

ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মসূচির সুযোগ দেওয়া হয়নি

বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে ৩৪ জন নিহত, ৮ নিখোঁজ

নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত ৩, প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর বার্তা

প্রশ্নফাঁস রোধে কঠোর পদক্ষেপ ভারতের

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত

‘বিরতি’ ভেঙে ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার