ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

করাচি বিমানবন্দরের কাছে শক্তিশালী বিস্ফোরণ, চীনা নাগরিকসহ বহু সেনা হতাহত


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭-১০-২০২৪ দুপুর ১১:১৪

পাকিস্তানের করাচিতে জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত দুইজন চীনা নাগরিক নিহত হয়েছেন। সোমবার (৭ অক্টোবর) বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

এদিকে পাকিস্তানে চীনা দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, বিস্ফোরণে বহু পাকিস্তানি সেনা হতাহত হয়েছে। সিন্ধু প্রদেশে জ্বালানি প্রকল্পে কর্মরত চীনা ইঞ্জিনিয়ারের কনভয়ে লক্ষ্য করে এই হামলা হয়েছে। 

পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে তিনজন বিদেশি নাগরিক নিহত হয়েছে এবং আহত হয়েছে ১৭ জন। তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রকৃত হতাহতের সংখ্যা এখনো স্পষ্ট নয়। পুলিশ ও প্রাদেশিক সরকার জানিয়েছে, বিমানবন্দরের বাইরে একটি ট্যাঙ্কার বিস্ফোরিত হয়েছে।  

এরইমধ্যে এই হামলার দায় স্বীকার করেছেন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। সাম্প্রতিক বছরগুলোতে এই গোষ্ঠী চীনা নাগরিকদের লোকদের লক্ষ্য করে অনেক হামলা চালিয়েছে। 

T.A.S / T.A.S

হোয়াইট হাউসে ট্রাম্পের সংবাদমাধ্যম নিষেধাজ্ঞা বাতিল করলেন আদালত

আবারও ভারতীয় গম কিনছে বাংলাদেশ

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ : কলকাতাসহ ৬ জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি

ইরান যুদ্ধ : এ পর্যন্ত আত্মহত্যার চেষ্টা করেছেন ৮ জন মার্কিন সেনা

ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান

আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার

ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো