৯ ঘণ্টা পর ইরানে পুনরায় ফ্লাইট চালু
ইসরায়েলের হামলার আশঙ্কায় ৯ ঘণ্টা ইরানে সব ধরনের ফ্লাইট বন্ধ থাকার পর তা পুনরায় চালু হয়েছ। ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, সোমবার সকালে ইরানের সিভিল এভিয়েশন অর্গানাইজেশন পুনরায় ফ্লাইট চালুর ঘোষণা দেন। এর আগে স্থানীয় সময় রোববার রাত ৯টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ইরানের বিমানবন্দর থেকে সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছিল।
ইরানের সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের মুখপাত্র জাফর ইয়াজারলো বরাত দিয়ে ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির (ইরনা) খবরের বলা হয়েছে,‘অপারেশনাল সীমাবদ্ধতার কারণে এই ফ্লাইট স্থগিত করা হয়।’
তিনি যাত্রীদের তাদের নিজ নিজ এয়ারলাইন্সের সাথে তাদের ফ্লাইটের সময়সূচি পরীক্ষা করার এবং বিমানবন্দরে যাওয়ার আগে তাদের ভ্রমণ পরিকল্পনা নিশ্চিত করার পরামর্শ দেন।
তিনি যাত্রীদের আশ্বস্ত করেছেন,তাদের টিকিটের মূল্য নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই এবং প্রয়োজনে সমস্ত টিকিটের খরচ ফেরত দেওয়া হবে।
গাজায় অভিযান নিয়ে গত কয়েক মাসের উত্তেজনার মধ্যে ইসরায়েলে মঙ্গলবার এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের জবাবে এই ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান।
গত ১ অক্টোবর রাতে ইরানের সামরিক বাহিনী (আইআরজিসি) ইসরায়েলের সামরিক, গুপ্তচর এবং গোয়েন্দা ঘাঁটিগুলো লক্ষ্য করে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে।যা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসির ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিলফোরুশানের হত্যার প্রতিশোধ হিসেবে চালানো হয়।
এরপর থেকেই মোক্ষম জবাব দিতে ইরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরায়েল বলেছে,হামলার জন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।
T.A.S / T.A.S
হোয়াইট হাউসে ট্রাম্পের সংবাদমাধ্যম নিষেধাজ্ঞা বাতিল করলেন আদালত
আবারও ভারতীয় গম কিনছে বাংলাদেশ
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ : কলকাতাসহ ৬ জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি
ইরান যুদ্ধ : এ পর্যন্ত আত্মহত্যার চেষ্টা করেছেন ৮ জন মার্কিন সেনা
ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের
নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান
আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান
যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার
ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত
সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের