ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

জাপান থেকে এলো আরো ৬ লাখ ৩৪ হাজার ডোজ টিকা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৮-২০২১ রাত ৮:২২

জাপান থেকে ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে অ্যাস্ট্রেজেনেকার আরো ৬ লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ টিকা। শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে জাপান থেকে কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রেজেনেকার এ টিকা নিয়ে একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি জানায়, জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ৬ লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ টিকার পঞ্চম চালান ঢাকায় এসেছে। সেগুলো রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সংরক্ষণাগারে নিয়ে রাখা হবে৷ এজন্য সন্ধ্যা ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ নম্বর গেট (হ্যাঙ্গার গেইট) দিয়ে তিনটি টিকাবাহী বিশেষায়িত ফ্রিজার ভ্যান রানওয়েতে ঢুকেছে।

এদিকে জাপান থেকে ঢাকায় আসা করোনা প্রতিরোধী টিকাগুলো রিসিভ করতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরের ভেতরে অবস্থান করছেন।

এর আগে, গত ২১ আগস্ট বিকেলে জাপান থেকে অ্যাস্ট্রেজেনেকার সাত লাখ ৮১ হাজার ডোজ টিকার চতুর্থ চালান ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

গত ২ আগস্ট জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকার তৃতীয় চালান আসে। গত ৩১ জুলাই সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকার দ্বিতীয় চালান আসে। আর গত ২৪ জুলাই জাপান থেকে দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকার প্রথম চালান ঢাকায় আসে।

জামান / জামান

পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন

সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা

শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম

আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ

বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ