লেবাননের একের পর এক হামলায় দিশাহারা ইসরায়েল
লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকেই চাপে পড়েছে ইসরায়েল। ফাঁদে পড়ে বেঘোরে প্রাণ হারাচ্ছে দেশটির সেনারা। এবার লেবাননের চালানো রকেট হামলায় দিশাহারা তেল আবিব। একের পর এক হামলায় কাজই করেনি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। গেল এক সপ্তাহের মধ্যে এটা ইসরায়েলের জন্য বড় ব্যর্থতা।
ইসরায়েলের হাইফা শহর লক্ষ্য করে এই রকেট হামলা চালানো হয়। এতে অন্তত পাঁচজন ইসরায়েলি আহত হয়। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বর্ষপূর্তিতে এই হামলা লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। কিন্তু লেবাননের ছোড়া সেই রকেট ঠেকাতে ব্যর্থ হয়ে ইসরায়েল। এরপরই এ ঘটনায় তড়িঘড়ি তদন্তে নেমেছে দেশটি।
ওই রকেটগুলো ঠেকানোর চেষ্টা করা হয়েছিল বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। কিন্তু উত্তরাঞ্চলীয় সমুদ্র তীরবর্তী শহরে রকেটের আঘাত হানা ঠেকানো যায়নি। এদিকে ইসরায়েলের পূর্বদিক থেক একটি সন্দেহভাজন টার্গেট ইসরায়েলের দিকে ধেয়ে আসার কথা জানিয়েছে তেল আবিব।
তবে ওই টার্গেট ইসরায়েলের আকাশসীমা পার করতে ব্যর্থ হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা বাহিনী। লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দিক থেকে ইসরায়েলের ওপর হামলা চালানো হচ্ছে। একসঙ্গে সবাইকে সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে ইসরায়েল।
এমএসএম / এমএসএম
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০
ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল
সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা
‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’
কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন
আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা
কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা
কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯
শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত
মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের
পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি
তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড