শপথ নেওয়ার এক সপ্তাহের মধ্যেই মেক্সিকোর মেয়রকে হত্যা
মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় শহর চিলপানচিনগোর মেয়র আলেহান্দ্রো আরকোসকে শপথ নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে হত্যা করা হলো। খবর রয়টার্সের
সোমবার এ হত্যাকাণ্ড ঘটে বলে নিশ্চিত করেছেন গেরেরো রাজ্যের গভর্নর এভেলিন সালগাদো। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, চিলপানচিনগোর মেয়র আলেহান্দ্রো আরকোসের হত্যাকাণ্ড ‘আমাদেরকে ক্রোধান্বিত করেছে’। তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তিনি জানাননি।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আরকোসের শরীর থেকে মাথা আলাদা করে ফেলা হয়েছে। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য জানা যায়নি।
চলতি বছর জুনে বিরোধী দলগুলোর জোটের প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচিত হন আরকোস। গত ১ অক্টোবর তিনি শপথ গ্রহণ করেছিলেন।
জোটের অন্যতম শরীক ইনস্টিটিউশনাল রেভোলুশনারি পার্টি (পিআরআই) এ হত্যাকাণ্ডকে একটি ‘কাপুরুষোচিত অপরাধ’ হিসেবে অভিহিত করেছে এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছে।
T.A.S / T.A.S
হোয়াইট হাউসে ট্রাম্পের সংবাদমাধ্যম নিষেধাজ্ঞা বাতিল করলেন আদালত
আবারও ভারতীয় গম কিনছে বাংলাদেশ
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ : কলকাতাসহ ৬ জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি
ইরান যুদ্ধ : এ পর্যন্ত আত্মহত্যার চেষ্টা করেছেন ৮ জন মার্কিন সেনা
ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের
নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান
আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান
যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার
ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত
সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের