ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ইরানের সব ফ্লাইট বাতিল করলো এমিরেটস এয়ারলাইন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮-১০-২০২৪ রাত ১০:০

ইরান চলাচলকারী সব ফ্লাইট বাতিল করেছে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় আকাশ পরিবহন সংস্থা এমিরেটস এয়ারলাইন। মঙ্গলবার (৮ অক্টোবর) এমিরেটস কর্তৃপক্ষ জানিয়েছে, আজকের জন্য ইরানে সব ধরনের ফ্লাইট পরিচালনা বাতিল করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে তারা। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এমন সিদ্ধান্ত জানালো এমিরেটস। গত ১ অক্টোবর ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। হামাস ও হিজবুল্লাহর বেশ কয়েকজন শীর্ষ নেতাকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে এই হামলা চালায় তেহরান। ইসরায়েল এই হামলার পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা সামগ্রিকভাবে আকাশপথ ও আঞ্চলিক নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। এমিরেটস কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং ফ্লাইট চালুর বিষয়ে পরে সিদ্ধান্ত নেবে।
এদিকে, ইসরায়েলের হাইফা শহরে বড় ধরনের রকেট হামলা চালিয়েছে লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা লেবানন থেকে প্রায় ৮৫টি প্রোজেক্টাইল উৎক্ষেপণ শনাক্ত করেছে। প্রোজেক্টাইলগুলোকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলে উল্লেখ করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি মিডিয়া বলছে, হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর থেকে হাইফা শহরে চালানো সবচেয়ে বড় হামলা ছিল এটি। ইসরায়েলের চ্যানেল ১২ বলেছে, শহরটিতে কমপক্ষে পাঁচটি রকেট আঘাত হেনেছে। হাইফার মেয়র জানিয়েছেন, উপসাগরীয় এলাকায় একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

 

 

Aminur / Aminur

হোয়াইট হাউসে ট্রাম্পের সংবাদমাধ্যম নিষেধাজ্ঞা বাতিল করলেন আদালত

আবারও ভারতীয় গম কিনছে বাংলাদেশ

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ : কলকাতাসহ ৬ জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি

ইরান যুদ্ধ : এ পর্যন্ত আত্মহত্যার চেষ্টা করেছেন ৮ জন মার্কিন সেনা

ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান

আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার

ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো