ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

বাসায় তোয়াব খান, সেরে উঠছেন হাসান আজিজুল হক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৮-২০২১ দুপুর ১১:৪৫

একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক ও দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান অনেকটা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে বেশ কিছু দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে বাসায় ফিরেন তোয়াব খান। তবে তাকে বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকরা। তিনি আপাতত বাসাতেই থাকবেন।

গত ১৭ আগস্ট তোয়াব খান হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। তার ফুসফুসেও পানি জমেছে বলে জানান চিকিৎসকেরা।

এদিকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরেক বিশিষ্ট ব্যক্তিত্ব কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে বলে জানা গেছে। তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

হাসান আজিজুল হকের ছেলে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ইমতিয়াজ হাসান সাংবাদিকদের জানান, তার বাবার শরীরে যেগুলো মূল সমস্যা ছিল সেগুলো ভালোর দিকে। শারীরিক পরীক্ষার রিপোর্টগুলোও এখন নরমাল। বর্তমানে তার লিভার, কিডনি ঠিকমতো কাজ করছে কি না তার পরীক্ষা চলছে।

ইমতিয়াজ হাসান বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, বাবার ছোটখাটো একটা হার্ট অ্যাটাক হয়েছিল। তবে সে সমস্যা নরমাল হয়ে আসছে। নিউমোনিয়া হয়েছিল, সেটিও ভালোর দিকে। সবমিলিয়ে বাবা আগের চেয়ে অনেক ভালো আছেন।

গত ২১ আগস্ট রাজশাহী থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এনে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয় হাসান আজিজুল হককে। পরে রাতে তাকে বঙ্গবন্ধু মেডিকেলে স্থানান্তর করা হয়।

প্রীতি / প্রীতি

পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন

সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা

শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম

আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ

বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ