ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

প্রযোজক রাজের রিমান্ড আবেদন নাকচ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৮-২০২১ বিকাল ৫:১০

রাজধানীর বনানী থানায় পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় প্রযোজক নজরুল ইসলাম রাজের রিমান্ড চেয়ে করা আবেদন নাকচ করেছেন আদালত।

রোববার (২৯ আগস্ট) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর ছিদ্দিক রিমান্ড আবেদন নামঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর আব্দুল মালেক আসামি রাজের তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাজের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আবেদন নামঞ্জুর করেন বলে জানিয়েছেন আদালতে বনানী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা আলমগীর হোসেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীতে বনানীতে নজরুল ইসলাম রাজের বাসা ও অফিসে অভিযান চালায় র‌্যাব। রাত সাড়ে ১০টার দিকে রাজকে তার বাসা থেকে আটক করা হয়। তার বাসা থেকে মাদক জব্দ করা হয়। পরদিন আদালত মাদক মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১০ আগস্ট মাদক মামলায় আরও দুই দিন এবং পর্নোগ্রাফির মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৮ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর আবার রিমান্ড আবেদন করে সিআইডি। 

প্রীতি / প্রীতি

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

শিশু রামিসা হত্যা : ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি শেষ

সবশেষ মামলায় খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার

আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

সাদ্দাম-ইনানকে ফোনে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের