ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

অবৈধ পণ্য বি‌ক্রি করায় বেস্ট ইলেকট্রনিক্সকে জ‌রিমানা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৮-২০২১ রাত ৮:৩৯

আইন অনুযায়ী বিএসটিআই-র ছাড়পত্র ছাড়া আমদানি করা ইলেকট্রিক পণ্য আয়রন ও এয়ার কন্ডিশনার বিক্রয়, বিতরণ, বাজারজাত ও প্রদর্শন করার অপরাধে বেস্ট ইলেকট্রনিক্সকে ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। রোববার (২৯ আগস্ট) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এ তথ্য জা‌নি‌য়ে‌ছে। 

প‌ণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা‌টি জানায়, ২৬ আগস্ট বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরার নেতৃত্বে রাজধানীর বাড্ডা এলাকায় বেস্ট ইলেকট্রনিক্সে অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি নিয়ম অনুযায়ী ছাড়পত্র ছাড়া আমদানি করা ইলেকট্রিক আয়রন ও এয়ার কন্ডিশনার বিক্রয়, বিতরণ, বাজারজাত ও প্রদর্শন করার অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআইর ফিল্ড অফিসার (সিএম) মনির হোসেন।

একই দিন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্বে রাজধানীর বাড্ডা এলাকায় প্রাণ গ্রুপের মিষ্টান্ন ও বেকা‌রি খাদ্যপণ্য বিক্রয়কেন্দ্র রিটেইল চেইন শপ ‘মিঠাই’-তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি আইন অনুযায়ী, বিএসটিআইয়ের মোড়কজাত সনদ না নি‌য়ে পাউরুটি, বিস্কুট, কেক, শনপাপড়ি, দই, বাটার কুকিজসহ বি‌ভিন্ন খাদ্যপণ্য তৈরি, বিক্রয়, বিতরণ, বাজারজাত ও প্রদর্শন কর‌ছে। এসব অপরাধে মিঠাই‌ কর্তৃপক্ষ‌কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। 

অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন সংস্থা‌টির পরিদর্শক (মেট) রোশনা আক্তার। 

জামান / জামান

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

শিশু রামিসা হত্যা : ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি শেষ

সবশেষ মামলায় খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার

আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

সাদ্দাম-ইনানকে ফোনে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের