ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

চাঁদাবাজির মামলায় রিমান্ডে সাবেক এমপি আউয়াল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৬-২০২১ দুপুর ২:৪৯

রাজধানীর পল্লবী থানায় চাঁদাবাজির অভিযোগে করা মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এমএ আউয়ালের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার (২ জুন) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম হাসিবুল হক শুনানি শেষে তার এ রিমান্ড মঞ্জুর করেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (পল্লবী থানা) পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত মাসে বিশ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে মেজর মোস্তফা কামাল (অব.) এমপি আউয়ালের বিরুদ্ধে একটি মামলা করেন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেফতার দেখানোর আবেদনসহ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং শুনানি শেষে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৬ মে বুধবার চার দিনের রিমান্ড শেষে রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে ছেলের সামনে শাহীন উদ্দিন (৩৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা মামলার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সৈয়দ ইফতেখার হোসেন মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২১ মে (শুক্রবার ) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সৈয়দ ইফতেখার হোসেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২০ মে কিশোরগঞ্জের ভৈরব থেকে এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও মামলার প্রধান আসামি এম এ আউয়ালকে গ্রেফতার করে র‌্যাব।

১৬ মে বিকেলে জমির বিরোধের মীমাংসার কথা বলে শাহীন উদ্দিনকে পল্লবী থানার ডি-ব্লকের একটি গ্যারেজের ভেতর নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয়। প্রকাশ্য দিবালোকে এই হত্যাকাণ্ডের ঘটনায় ভুক্তভোগীর মা আকলিমা বেগমের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার পরদিন (১৭ মে) পল্লবী থানায় হত্যা মামলা হয়।

জামান / জামান

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ