শাজাহান খান-মেননসহ পাঁচজন নতুন মামলায় গ্রেফতার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যার অভিযোগে রাজধানীতে করা মামলায় সাবেক মন্ত্রী শাজাহান খান ও রাশেদ খান মেননসহ পাঁচজনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।
গ্রেফতার দেখানো অন্যরা হলেন- সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপ।
সোমবার (১১ নভেম্বর) কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাদের এসব মামলায় গ্রেফতার দেখান। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এদিন পল্টন থানার যবলীগ নেতা শামীম হত্যা মামলায় শাজাহান খান, রাশেদ খান মেনন, চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, আব্দুস সোবহান গোলাপকে গ্রেফতার দেখানো হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মনোয়ারা হাসপাতালের সামনে রফিকুল ইসলামকে গুলি করে হত্যা মামলায় আহমদ হোসেনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।এছাড়া মিরপুরের দুটি হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে গত ৫ সেপ্টেম্বর দিনগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানকে গ্রেফতার করা হয়।
এছাড়া গত ২২ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে রাশেদ খান মেননকে গ্রেফতার করা হয়। গত ৩ সেপ্টেম্বর রাতে চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গত ২০ আগস্ট রাতে রাজধানীর গুলশান থেকে আহমদ হোসেনকে গ্রেফতার করে পুলিশ। গত ২৫ আগস্ট রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গোলাপকে গ্রেফতার করা হয়েছে।
এমএসএম / এমএসএম
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ