ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

রাজনীতির পথকে কঠিন করে তুলেছে সরকার : ফখরুল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৬-২০২১ দুপুর ৪:১৮

সরকার কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠিত করতে রাজনীতির পথকে কঠিন করে তুলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, সরকার দমন-নিপীড়ণের মাধ্যমে বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে মরিয়া হয়ে উঠেছে। স্বেচ্ছাসেবক দল ও শেরপুর জেলা ছাত্রদল নেতা-কর্মীদের ওপর আইন শৃঙ্খলা বাহিনীর হামলা ও গ্রেপ্তার সেটিরই ধারাবাহিকতা। সরকার কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠিত করতে রাজনীতির পথকে কঠিন করে তুলেছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে-নিজেদের একচ্ছত্র ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে রাজনীতি করার অধিকার কেবল আওয়ামী লীগেরই রয়েছে, অন্য কারো নয়।

বিরোধী দল, মত ও গণমাধ্যমের স্বাধীনতাকে ভুলুন্ঠিত করে দেশে ফ্যাসিবাদী রাজত্ব কায়েম করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, জনগণ আওয়ামী বর্বর শাসন থেকে দেশকে রক্ষা করতে এখন আরও বেশী ঐক্যবদ্ধ। যেকোন মূহুর্তে বর্তমান ভোটারবিহীন সরকারের ভয়াবহ দুঃশাসনের যবনিকাপাত ঘটবে।

মঙ্গলবার ঢাকায় স্বেচ্ছাসেবক দলের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি থেকে নেতা কর্মীদের গ্রেপ্তার, হামলা, লাঠিচার্জ এবং শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গত ৩১ মে শেরপুরে ছাত্রদলের নেতাকর্মীদের গ্রেপ্তারের ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতা কর্মীদের মুক্তি ও আহতদের আশু সুস্থতা কামনা করেন ফখরুল।

প্রীতি / জামান

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম

সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার

সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন

'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'

পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা অনুষ্ঠিত

ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই