ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ফের মহাসড়কে শ্রমিকরা, বেতন হাতে না পাওয়া পর্যন্ত চলবে অবরোধ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১১-২০২৪ বিকাল ৫:৭

গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় বকেয়া বেতনের দাবিতে টিএনজেড গ্রুপের শ্রমিকরা ৫৩ ঘণ্টা মহাসড়ক অবরোধের পর অবরোধ তুলে নেন। তবে ঘণ্টাখানেক পর ফের মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনকারী শ্রমিকরা। সোমবার (১১ নভেম্বর) দুপুর সোয়া ৩টার দিকে শ্রমিকরা ফের মহাসড়ক অবরোধ করে। 

এর আগে টানা ৫৩ ঘণ্টা মহাসড়ক অবরোধের পর সোমবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে তারা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিলে যান চলাচল স্বাভাবিক হয়। বিকেল সোয়া ৩টার দিকে আশ্বাস নয়, বেতনের দাবিতে তারা ফের মহাসড়ক অবরোধ করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে ফের মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। শ্রমিকরা বলছেন, তাদের বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছিল। এখন তারা আশ্বাস মানছেন না। অধিকাংশ শ্রমিক বলছেন, বকেয়া বেতনের টাকা যতক্ষণ হাতে পাবেন না ততক্ষণ পর্যন্ত মহাসড়ক অবরোধ থাকবে।

এমএসএম / এমএসএম

আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব : চট্টগ্রামের ডিসি

অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চট্টগ্রামে শিল্প এলাকা থেকে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বর্ণবৈষম্য বিলোপ থেকে বিশ্ব এখনো অনেক দূরে : আইরিন খান

শেখ হা‌সিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই : হুমায়ুন ক‌বির

দ. কোরিয়া যাচ্ছেন হুমায়ুন, প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণপত্র দেবেন

ইতালি নেওয়ার কথা বলে মিশরে নির্যাতন-দেহব্যবসা, চক্রের মূলহোতা গ্রেপ্তার

তথ্য কমিশন গঠনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, একই পথে বর্তমান সরকার : টিআইবি

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করবে স্থায়ী কমিটি

দলীয় পরিচয় নয়, অপরাধী হিসেবেই ব্যবস্থা : আইজিপি

রোডক্র্যাশে তরুণদের হতাহত বেশি, সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চান তারা