৭ হাজারের বেশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
গত ৮ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ এলাকার মোট ৭ হাজার ৪টি অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সোমবার (১২ নভেম্বর) তিতাস গ্যাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিতাস বলছে, গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। গত দুই মাসের অভিযানে ৪০ কিলোমিটার পাইপ লাইন অপসারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেরাণীগঞ্জ, কামরাঙ্গীর চর, ফতুল্লা, চাষাঢ়া, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ, সাভার, কালিয়াকৈর, চন্দ্রা, জয়দেবপুর, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, আশুলিয়া, সাভার, ভালুকা, ময়মনসিংহ ও মেঘনাঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নিজস্ব জনবল দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।
এতে আরও বলা হয়, রোববার (১০ নভেম্বর) কেরানীগঞ্জ, ফতুলা ও গাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৩টি শিল্প ও ৬১টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এ নিয়ে মোট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের সংখ্যা ৭ হাজার ৪। এর মধ্যে ৯৭টি শিল্প কারখানা, ৫৬টি বাণিজ্যিক ও ৬ হাজার ৮৫১টি আবাসিক সংযোগ রয়েছে। এসব সংযোগের মাধ্যমে অবৈধভাবে মোট ১৯ হাজার ৫৬৯টি বার্নার গ্যাস পোড়াচ্ছিল।
T.A.S / T.A.S
আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব : চট্টগ্রামের ডিসি
অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
চট্টগ্রামে শিল্প এলাকা থেকে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বর্ণবৈষম্য বিলোপ থেকে বিশ্ব এখনো অনেক দূরে : আইরিন খান
শেখ হাসিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই : হুমায়ুন কবির
দ. কোরিয়া যাচ্ছেন হুমায়ুন, প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণপত্র দেবেন
ইতালি নেওয়ার কথা বলে মিশরে নির্যাতন-দেহব্যবসা, চক্রের মূলহোতা গ্রেপ্তার
তথ্য কমিশন গঠনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, একই পথে বর্তমান সরকার : টিআইবি
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করবে স্থায়ী কমিটি
দলীয় পরিচয় নয়, অপরাধী হিসেবেই ব্যবস্থা : আইজিপি