ঝুলেই রইলো ৩ বিসিএস
নতুন চেয়ারম্যানের নেতৃত্বে মঙ্গলবার (১২ নভেম্বর) প্রথম বিশেষ সভা ডেকেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কিন্তু অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়েছে। ফলে ঝুলে থাকা তিনটি বিসিএসের বিভিন্ন পর্যায়ের পরীক্ষা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সভায় ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের দিনক্ষণ নির্দিষ্ট করার বিষয়েও আলোচনা হওয়ার কথা ছিল।
মঙ্গলবার রাতে (১২ নভেম্বর) পিএসসির পরীক্ষা শাখার (ক্যাডার) একজন কর্মকর্তা বলেন, প্রথমে শুনেছিলাম ২টায় সভা হবে। পরে শুনলাম কিছুটা দেরিতে হবে। তবে শেষ পর্যন্ত সভাটি হয়নি। কেন হয়নি তা জানতে পারিনি। হয়তো ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি বলতে পারবেন।
এ বিষয়ে জানতে পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম এবং একাধিক সদস্যের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
এর আগে সোমবার (১১ নভেম্বর) পিএসসির একাধিক কর্মকর্তা জানিয়েছিলেন, মঙ্গলবার বিশেষ সভা হবে। সেখানে আটকে থাকা তিনটি বিসিএস নিয়ে আলোচনা হতে পারে। ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের দিনক্ষণ নিয়েও আলোচনা হবে। তাছাড়া বিভাগীয় পদোন্নতির পরীক্ষা নিয়েও কিছু বিষয় আলোচনায় আসবে বলে জানিয়েছিলেন তারা।
পিএসসি সূত্র জানায়, ৪৪তম বিসিএসে অল্প কিছু সংখ্যক প্রার্থীর মৌখিক পরীক্ষা আটকে আছে। ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল এখনো প্রকাশ করা সম্ভব হয়নি। তাছাড়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত রয়েছে।
ফলে এই তিন বিসিএসে কেউ প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার অপেক্ষায়, কেউ লিখিত পরীক্ষায় টিকে মৌখিক পরীক্ষার অপেক্ষায় রয়েছেন। আবার কেউ লিখিত পরীক্ষার ফলাফলের অপেক্ষায়।
অনেক দিন ধরে এসব পরীক্ষা ঝুলে থাকায় হতাশ চাকরিপ্রার্থীরা। তবে নতুন কমিশন শিগগিরই এসব বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে প্রত্যাশা তাদের।
T.A.S / T.A.S
আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব : চট্টগ্রামের ডিসি
অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
চট্টগ্রামে শিল্প এলাকা থেকে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বর্ণবৈষম্য বিলোপ থেকে বিশ্ব এখনো অনেক দূরে : আইরিন খান
শেখ হাসিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই : হুমায়ুন কবির
দ. কোরিয়া যাচ্ছেন হুমায়ুন, প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণপত্র দেবেন
ইতালি নেওয়ার কথা বলে মিশরে নির্যাতন-দেহব্যবসা, চক্রের মূলহোতা গ্রেপ্তার
তথ্য কমিশন গঠনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, একই পথে বর্তমান সরকার : টিআইবি
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করবে স্থায়ী কমিটি
দলীয় পরিচয় নয়, অপরাধী হিসেবেই ব্যবস্থা : আইজিপি