ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

হাজী সেলিমের ছেলে সোলাইমান গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-১১-২০২৪ দুপুর ১১:২৮

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হাসান।

তিনি বলেন, ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আমার থানায় কোনো মামলা নেই। তবে চকবাজার থানায় হত্যা মামলা রয়েছে।

জানা গেছে, সোলাইমান সেলিম একাধিক হত্যা মামলার আসামি। চকবাজার থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর সোলায়মান সেলিম গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। তিনি হাজী সেলিমের বড় ছেলে। আওয়ামী লীগ সরকারের পতনের পর হাজী সেলিমও গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

T.A.S / T.A.S

আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব : চট্টগ্রামের ডিসি

অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চট্টগ্রামে শিল্প এলাকা থেকে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বর্ণবৈষম্য বিলোপ থেকে বিশ্ব এখনো অনেক দূরে : আইরিন খান

শেখ হা‌সিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই : হুমায়ুন ক‌বির

দ. কোরিয়া যাচ্ছেন হুমায়ুন, প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণপত্র দেবেন

ইতালি নেওয়ার কথা বলে মিশরে নির্যাতন-দেহব্যবসা, চক্রের মূলহোতা গ্রেপ্তার

তথ্য কমিশন গঠনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, একই পথে বর্তমান সরকার : টিআইবি

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করবে স্থায়ী কমিটি

দলীয় পরিচয় নয়, অপরাধী হিসেবেই ব্যবস্থা : আইজিপি

রোডক্র্যাশে তরুণদের হতাহত বেশি, সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চান তারা