ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ব্রেকিংয়ের প্রতিযোগিতায় অনেক গণমাধ্যম অপতথ্য ছড়ায় : আসিফ নজরুল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-১১-২০২৪ বিকাল ৭:২০

দ্রুত ব্রেকিং ছাড়ার প্রতিযোগিতায় অনেকসময় গণমাধ্যমগুলো অপতথ্য ছড়ায় বলে মন্তব্য করেছন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশনে তিনি এ মন্তব্য করেন।

আসিফ নজরুল বলেন, গণমাধ্যমগুলো সেনসেশন খোঁজে। দ্রুত ব্রেকিং ছাড়ার প্রতিযোগিতায় তথ্য যাচাই করা হয় না সঠিকভাবে। ফলে অনেকসময় অপতথ্য ছড়ায়।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমের যুগে সবাই সাংবাদিক হয়ে উঠছে, মতমোড়ল হয়ে উঠছে বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। এ সময় উদ্বোধনী বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভিডিও বার্তা দেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট হোর্গে কিরোগা।

সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন সংস্থার চেয়ারপারসন মনিরা খান।

T.A.S / T.A.S

আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব : চট্টগ্রামের ডিসি

অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চট্টগ্রামে শিল্প এলাকা থেকে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বর্ণবৈষম্য বিলোপ থেকে বিশ্ব এখনো অনেক দূরে : আইরিন খান

শেখ হা‌সিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই : হুমায়ুন ক‌বির

দ. কোরিয়া যাচ্ছেন হুমায়ুন, প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণপত্র দেবেন

ইতালি নেওয়ার কথা বলে মিশরে নির্যাতন-দেহব্যবসা, চক্রের মূলহোতা গ্রেপ্তার

তথ্য কমিশন গঠনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, একই পথে বর্তমান সরকার : টিআইবি

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করবে স্থায়ী কমিটি

দলীয় পরিচয় নয়, অপরাধী হিসেবেই ব্যবস্থা : আইজিপি

রোডক্র্যাশে তরুণদের হতাহত বেশি, সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চান তারা