দেশে ফিরলেন আফগানিস্তানে আটকেপড়া সেই ৬ বাংলাদেশি
কয়েক দফার প্রচেষ্টার পর অবশেষে আফগানিস্তান থেকে দেশে ফিরেছেন ছয় বাংলাদেশি। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা কাতার থেকে দুবাই হয়ে বাংলাদেশে আসেন মঙ্গলবার রাত ১১ টা ২০ মিনিটের দিকে। এর আগে তারা আফগানিস্তান থেকে কাতারে গিয়ে পৌঁছান
আফগানিস্তানের মোবাইল অপারেটর আফগান ওয়্যারলেসে কাজ করতেন এই বাংলাদেশি। তারা হলেন-মোহাম্মদ কামরুজ্জামান, রাজিব বিন ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম, ইমরান হোসেন, আবু জাফর মোহাম্মদ মাসুদ করিম, শেখ ফরিদ আহমেদ। তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার আগেই এই বাংলাদেশিরা দেশে ফেরার জন্য প্রস্তুতি নিয়েছিলেন।
১৬ আগস্ট তাদের ফ্লাইটের আগের দিন ১৫ আগস্ট তালেবানরা কাবুল দখল করে নেওয়ায় সে সময়ে তাদের আর স্বাভাবিকভাবে দেশে ফেরা হয়নি। পরবর্তীতে কয়েক দফা দেশে ফেরার জন্য বিমানবন্দরে গিয়েও তাদের ফিরে আসতে হয়।২৬ আগস্ট দ্বিতীয়বারের মতো দেশে ফেরার চেষ্টা করছেন তারা।
সেদিনই তারা বিমানবন্দরে থাকা অবস্থায় শক্তিশালী বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। সে সময় বিমানবন্দরে ১৫ বাংলাদেশি অপেক্ষারত ছিলেন, তবে তাদের মধ্যে কেউ হতাহত হননি।
জামান / জামান
পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন
সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা
ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা
শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম
আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী
পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ
বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার
আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন
ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু