পাকিস্তানের ইকমিশনারের সেলফিতে আসিফ মাহমুদ
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। সাক্ষাতে হাইকমিশনার নিজের ফোনে তোলা সেলফিতে বন্দি করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদকে।
সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে এ সেলফি তুলেন পাকিস্তানের হাইকমিশনার। পরে তিনি সেই সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করেছেন।
টুইটে হাইকমিশনার লেখেন, আজকে যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ হয়েছে। এ সময় বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লীগ) উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানি কিংবদন্তি গায়ক রাহাত ফতেহ আলী খানের পারফরম্যান্সসহ পারস্পরিক স্বার্থের বিষয়গুলো আলোচনায় এসেছে।
এর আগে শুক্রবার (১৫ নভেম্বর) স্ত্রীকে নিয়ে ঢাকায় রিকশা চালিয়েছেন পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।
মূলত, ঢাকার শহরের দৃশ্যপটকে চিহ্নিত করতে হোটেল লে মেরেডিয়ানের লবিতে রাখা রিকশা দেখে তর সইতে পারেননি পাকিস্তান হাইকমিশনার। শেষ পর্যন্ত চালিয়ে দেখেছেনও। শুধু তাই নয়, রিকশাচালকদের প্রতি এই কঠিন কাজের জন্য শ্রদ্ধাও জানিয়েছেন তিনি।
সামাজিকমাধ্যমে এমন এক ভিডিও পোস্টও করেছেন তিনি। পোস্ট করা ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘বলো কোথায় যাবে, বেগম?
মুহূর্তেই ভিডিওটি নেটিজেনদের দৃষ্টি কেড়েছে। গত বছরের শেষ দিকে ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যে জায়গা করে নেয় ঢাকার রিকশা ও রিকশাচিত্র। ঢাকার রিকশা যে কোনো বিদেশি পর্যটকের কাছে আকর্ষণীয় বিষয়।
পোস্টে তিনি লিখেন, লা মেরেডিয়ানের ১৪তম তলায় রিকশা টানা। জীবিকা অর্জনের জন্য প্রায় সমস্ত আবহাওয়ায় সারাদিন ধরে টানাটানি করা সত্যিই খুব কঠিন। রিকশাচালকদের প্রতি গভীর শ্রদ্ধা। স্যালুট’
T.A.S / T.A.S
শেখ হাসিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই : হুমায়ুন কবির
দ. কোরিয়া যাচ্ছেন হুমায়ুন, প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণপত্র দেবেন
ইতালি নেওয়ার কথা বলে মিশরে নির্যাতন-দেহব্যবসা, চক্রের মূলহোতা গ্রেপ্তার
তথ্য কমিশন গঠনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, একই পথে বর্তমান সরকার : টিআইবি
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করবে স্থায়ী কমিটি
দলীয় পরিচয় নয়, অপরাধী হিসেবেই ব্যবস্থা : আইজিপি
রোডক্র্যাশে তরুণদের হতাহত বেশি, সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চান তারা
মাছ বিক্রিতে কারচুপি ও মেয়াদোত্তীর্ণ পণ্য, চট্টগ্রামে জরিমানা ২৯ হাজার
গভীর বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, ১৩ জেলেকে জীবিত উদ্ধার
ব্রহ্মপুত্র-যমুনার পানি কমবে আরও ৫ দিন
ঢাকার ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না : ডিএসসিসি প্রশাসক