ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সপ্তাহে চার দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে শাহ আমানত বিমানবন্দর


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৮-১১-২০২৪ দুপুর ৪:৪২

শীতকালে ঘনকুয়াশার কারণে ঢাকায় বিমান অবতরণে সমস্যা হলে বিকল্প হিসেবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণের জন্য সপ্তাহে চার দিন ২৪ ঘন্টা বিমানবন্দর খোলা রাখার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি (Air Vice Marshal Md Monjur Kabir Bhuiyan, OSP, BUP, ndc, nswc, afwc, psc)। 

আজ ১৭ নভেম্বর ২০২৪ তারিখে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন যে, অতীতে শীতকালীন ঘনকুয়াশার কারণে বিমান ঢাকায় অবতরণ করতে না পারলে তা অন্য দেশের বিমানবন্দরে নিয়ে যেতে হতো। তবে এবার বিকল্প ব্যবস্থা হিসেবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সপ্তাহে চার দিন ২৪ ঘন্টা চালু থাকবে। বাকি তিন দিন সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর একইভাবে চালু থাকবে। ফলে বিকল্প হিসেবে এই দুটি বিমানবন্দরে ফ্লাইট ল্যান্ডিং করানো যাবে। 

এসময় বেবিচক চেয়ারম্যান যাত্রী প্রান্তিক ভবন, যাত্রী লাউঞ্জ,  রানওয়ে, এপ্রোন, নতুন বোর্ডিং ব্রিজ, শিশু পার্ক, ড্রাইভওয়েসহ অন্যান্য চলমান প্রকল্পসমূহ পরিদর্শন করেন। তিনি প্রকল্পগুলোর অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে এসব কাজ দ্রুত শেষ হলে যাত্রীদের সেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বেবিচক চেয়ারম্যান আরো বলেন, বিমানবন্দরের আধুনিকায়ন এবং উন্নয়ন কার্যক্রম যাত্রীসেবা ও নিরাপত্তা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংশ্লিষ্ট সকলকে এসব কার্যক্রম দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য নির্দেশনা দেন।

পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেবিচক এর সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), সদস্য (অর্থ) এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর, এএফডব্লিউসি, পিএসসিসহ সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 

এছাড়া ১৭ নভেম্বর ২০২৪ তারিখ সকালে বেবিচক এর সহযোগিতায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে “অরবিস ফ্লাইং আই হসপিটাল” এর কার্যক্রম উদ্বোধন করা হয়। উল্লেখ্য যে চক্ষু চিকিৎসকদের প্রশিক্ষণ দিতে বাংলাদেশে ১১ তম বারের মতো অবতরণ করলো এ হসপিটাল। 

এমএসএম / এমএসএম

বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশের যানবাহনে হামলার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই, শুধু ‘রিমাইন্ডার’

ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারের নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ : তথ্যমন্ত্রী

৭ মাত্রার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি

ঢাকার নৌপথে আবারও ওয়াটার বাস চালু করা হবে: নৌমন্ত্রী

সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রাথমিকের নতুন শিক্ষকদের

আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা

পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০

ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন স্বপন

দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান

আধুনিক জীবনযাত্রার প্রভাবে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে অনেক শিশু