আমু ও তার কন্যা সহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শিল্প মন্ত্রনালয়ের সাবেক মন্ত্রী আমীর হোসেন আমু ও তার কন্যা সহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের করা আবেদন মঞ্জুর করে সোমবার ঢাকার মহানগর জেষ্ঠ্য বিশেষ জজ মোঃ জাকির হোসেন ওই আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুদকের উপ- পরিচালক রেজাউল করিম রবিবার ওই আবেদন দাখিল করেছিলেন।
আবেদনে বলা হয়, প্রাক্তন সংসদ সদস্য, ঝালকাঠি-২ ও সাবেক মন্ত্রী, শিল্প মন্ত্রনালয় এর বিরুদ্ধে ঘুষ গ্রহন পূর্বক নিয়োগ বানিজ্য, টেন্ডার বানিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টি আর/কাবিখা সহ সরকারী উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাত পূর্বক বিদেশে অর্থ পাচার সহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান কার্য পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট দল গঠন করা হয়েছে।
অভিযোগের সুষ্ঠ তদন্তের স্বার্থে ওই অনুসন্ধান চলাকালে আমীর হোসেন আমু ও তার কন্যা সুমাইয়া হোসেন, এপিএস ফখরুল মজিদ মাহমুদ (কিরন) এবং তার স্ত্রী রাফেদা মজিদের বিদেশ গমন রহিতকরণ প্রয়োজন।
এমএসএম / এমএসএম
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ