পৃথক দুই মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন
জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন ও নাশকতার পৃথক দুই মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী।
মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক মঞ্জুরুল হোসেন দুর্নীতি মামলায় খালাস দেন। এছাড়া গুলশান থানার নাশকতার মামলায় ২১ মাসের সাজা বাতিল করে তাকে খালাস প্রদান করেন ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেম। আলতাফ হোসেনের আইনজীবী বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের মামলার সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১৮ ডিসেম্বর দুদক কর্তৃক জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হয়। মামলায় বলা হয়, আলতাফ হোসেন চৌধুরী নিজ নামে এবং স্ত্রী সুরাইয়া আক্তার চৌধুরীর নামে ১ কোটি ৫৩ লাখ ৫২ হাজার ৩০০ টাকার সম্পদ অর্জন-দখলে রেখে এবং সে তথ্য গোপন করে ২০০৪ সালের দুদক আইনের ২৬ (২) এবং ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। পরে ২০০৮ সালের ২২ জুন এই মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। এ মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত।
নাশকতার মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা ২০১১ সালের ৪ জুন গুলশান থানাধীন মহাখালী ওয়ারলেস গেট পানির ট্যাংকির সামনে রাস্তার ওপর অবৈধ সমাবেশ থেকে পুলিশের কাজে বাধা দেন এবং তাদের আক্রমণ করেন। রাস্তার চলাচলরত গাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন। ২০১৪ সালের ২৯ এপ্রিল মামলাটি তদন্তের পর গুলশান থানার এসআই কামরুল হাসান তালুকদার আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২২ সালের ২৫ এপ্রিল এ মামালায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চালাকালীন আদালত ১২ সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্যগ্রহণ করেছেন। ২০২৩ সালের ২৮ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তাকে এ মামলায় ২১ মাসের কারাদণ্ডের আদেশ দেন।
এমএসএম / এমএসএম
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ