ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সরকার নির্ভুল পাঠ্যবই বের করার চেষ্টা করছে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-১১-২০২৪ বিকাল ৭:৯

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রতি বছর পাঠ্যবই ছাপানোর পর কিছু না কিছু ভুলভ্রান্তি দেখা যায়। এবার সরকার নির্ভুল পাঠ্যবই বের করার চেষ্টা করছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এদিন স্কুল পরিদর্শন শেষে উপদেষ্টা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মুসলিম ও হিন্দু ছাত্রাবাস পরিদর্শন করেন। পরে তিনি শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শুনেন।

তিনি বলেন, পাঠ্যবইয়ের আলোকেই শিশুদের মানসিক বিকাশ গড়ে ওঠে। তাই এখানে ভুল থাকা কাম্য নয়। ছাপানো বই হাতে পেলে বোঝা যাবে বইগুলো কতটা নির্ভুল হলো। তার আগে কিছু বলা যাচ্ছে না।

জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠ দখল কেন্দ্র করে বিধান রঞ্জন রায় বলেন, স্কুলের মাঠে খেলাধুলা ছাড়া অন্যকিছুর আয়োজন করা ঠিক নয়। খেলাধুলায় শিক্ষার্থীদের মধ্যে একটি টিমওয়ার্ক গড়ে ওঠে, এটি অস্বীকার করার কোনো উপায় নেই। তাই স্কুলের মাঠ খেলাধুলার জন্য থাকতে হবে। স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ভর্তি কার্যক্রম অব্যাহত রাখা উচিত। এতে মেধাবী শিক্ষার্থীরা মানসম্মত লেখাপড়ার সুযোগ পাবে।

ভর্তি প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ভর্তি কার্যক্রম অব্যাহত রাখা উচিত। এতে মেধাবী শিক্ষার্থীরা মানসম্মত লেখাপড়ার সুযোগ পাবে। এ সময় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) বিরোদা রানী দাসসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করবে স্থায়ী কমিটি

দলীয় পরিচয় নয়, অপরাধী হিসেবেই ব্যবস্থা : আইজিপি

রোডক্র্যাশে তরুণদের হতাহত বেশি, সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চান তারা

মাছ বিক্রিতে কারচুপি ও মেয়াদোত্তীর্ণ পণ্য, চট্টগ্রামে জরিমানা ২৯ হাজার

গভীর বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, ১৩ জেলেকে জীবিত উদ্ধার

ব্রহ্মপুত্র-যমুনার পানি কমবে আরও ৫ দিন

ঢাকার ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না : ডিএসসিসি প্রশাসক

১২-৪০ মিনিটের মধ্যে দিতে হবে যাত্রীদের লাগেজ, নাহয় জরিমানা

স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন আহ্বান, জমা ১ নভেম্বরের মধ্যে

চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের প্রত্যাশা

এআইয়ের অপব্যবহার করে সম্মানহানি করা হচ্ছে, পদক্ষেপ নিতে চায় সরকার

বিপিসির কাছে ব্যাখ্যা চাইল সংসদীয় কমিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির প্রভাব রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পড়বে না