ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বেওয়ারিশ শহীদদের পরিচয় শনাক্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-১১-২০২৪ বিকাল ৭:১৯

গণঅভ্যুত্থানের ১০০ দিন পার হলেও এখনো অনেক মা বাবা অপেক্ষা করছে সন্তানের। এই প্রেক্ষিত বেওয়ারিশ শহীদদের পরিচয় শনাক্তে সরকার কী করছে জানতে চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন দুই সাংবাদিক। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে সাংবাদিক ইমরান মাহফুজ ও ইয়াসির আরাফাত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই চিঠি পাঠান।

চিঠিতে তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় নিহত অনেক শহীদ শিক্ষার্থীর মরদেহ এখনো চিহ্নিত হয়নি বা এখনো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি মর্মে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে অবহিত হয়েছি। আমাদের সেই শহীদ ভাই বোনদের লাশ চিহ্নিত করে তাদের পরিবারের কাছে ফেরত প্রদান জাতীয় কর্তব্য বলে মনে করি। ফ্যাসিবাদ বিরোধী মহা অভ্যুত্থানে অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছে সেই সব পরিবারের প্রতি আমরা এতটুকু দায়িত্ব পালন করতে না পারি তাহলে ইতিহাসের কাঠগড়ায় আমরা দোষী সাব্যস্ত হবো। যা শহীদের আত্মার সঙ্গে বেইমানী হবে।

তারা আরও বলেন, নিখোঁজ শহীদের বা গুম করার স্থান চিহ্নিত করে তাদের দেহাবশেষ উত্তোলন করে পরিবারের কাছে হস্তান্তরের নিমিত্তে এখনো পর্যন্ত সরকারের পক্ষ কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা এই চিঠি প্রাপ্তির তিনদিনের মধ্যে লিখিতভাবে জানানোর অনুরোধ।

আর যদি পদক্ষেপ না গ্রহণ করা হয়ে থাকে এই পত্র প্রাপ্তির ৩ দিনের মধ্যে এই বিষয়ক কার্যকর উদ্যোগ গ্রহণ পূর্বক প্রেরকদের লিখিতভাবে জানাতে অনুরোধ করেন তারা।

T.A.S / T.A.S

প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করবে স্থায়ী কমিটি

দলীয় পরিচয় নয়, অপরাধী হিসেবেই ব্যবস্থা : আইজিপি

রোডক্র্যাশে তরুণদের হতাহত বেশি, সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চান তারা

মাছ বিক্রিতে কারচুপি ও মেয়াদোত্তীর্ণ পণ্য, চট্টগ্রামে জরিমানা ২৯ হাজার

গভীর বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, ১৩ জেলেকে জীবিত উদ্ধার

ব্রহ্মপুত্র-যমুনার পানি কমবে আরও ৫ দিন

ঢাকার ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না : ডিএসসিসি প্রশাসক

১২-৪০ মিনিটের মধ্যে দিতে হবে যাত্রীদের লাগেজ, নাহয় জরিমানা

স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন আহ্বান, জমা ১ নভেম্বরের মধ্যে

চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের প্রত্যাশা

এআইয়ের অপব্যবহার করে সম্মানহানি করা হচ্ছে, পদক্ষেপ নিতে চায় সরকার

বিপিসির কাছে ব্যাখ্যা চাইল সংসদীয় কমিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির প্রভাব রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পড়বে না