ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ফের রিমান্ডে আনিসুল-জ্যাকব, নতুন মামলায় গ্রেপ্তার ৮


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-১১-২০২৪ দুপুর ১১:৩৩

রাজধানীর উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পাঁচ দিন এবং রূপনগর থানার শামিম হাওলাদার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের ৩ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।

এ ছাড়াও মোহাম্মদপুর, বাড্ডা, পল্টন, মিরপুর, উত্তরা পূর্ব ও পশ্চিম থানার একাধিক মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান, জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সাবেক বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে।

বুধবার (২০ নভেম্বর) সকালে আসামিদের কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। এরপর উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় আনিসুল হকের ১০ দিন এবং রূপনগর থানার শামীম হাওলাদার হত্যা মামলায় ভোলার সাবেক সংসদ সদস্য জ্যাকবের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

পৃথক শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা জানান, তারা রূপনগর বা উত্তরার বাসিন্দা কিংবা সংসদ সদস্য নন। এমনকি তারা কখনো এসব এলাকায় যাননি। শুধু রাজনৈতিকভাবে হয়রানি করতে মামলার আসামি করা হয়েছে।

তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আনিসুল হকের ৫ দিন ও জ্যাকবের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ছাড়া মোহাম্মদপুর, বাড্ডা, পল্টন, মিরপুর, উত্তরা পূর্ব ও পশ্চিম থানার একাধিক মামলায় সাবেক মন্ত্রী-এমপিসহ ৮ জনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

T.A.S / T.A.S

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি সুমন ও সম্পাদক ফজলুর