ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রথমবার সচিবালয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-১১-২০২৪ দুপুর ১১:৪৯

অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের পর উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নিতে প্রথমবার সচিবালয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার উপদেষ্টা পরিষদের এই বৈঠকে সভাপতিত্ব করবেন তিনি। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকগুলো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় এবং সচিবালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৩ তলায় অবস্থিত মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে উপদেষ্টা পরিষদের আজকের বৈঠক অনুষ্ঠিত হবে।

এব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই কক্ষটিকে মন্ত্রিসভার জন্য প্রস্তুত করা হলেও দীর্ঘদিন যাবৎ মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় না। বছরে দু-একবার সচিব পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। এবার প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষ্যে ধুয়ে-মুছে সবকিছু পরিষ্কার করা হয়েছে।

বিগত সরকারের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকগুলো সাধারণত সচিবালয়ের এক নম্বর ভবনের চতুর্থ তলার মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত হতো।

এর  আগে ২০১৭ সালে সচিবালয়ের এক নম্বর ভবনকে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে ঘোষণা করে গণপূর্ত অধিদপ্তর। এরপর সচিবালয়ের ২০ তলা বিশিষ্ট ৬ নম্বর ভবনের ১৩ তলায় মন্ত্রিসভা বৈঠকের জন্য আলাদা আরেকটি কক্ষ প্রস্তুত করা হয়। কিন্তু ২০১৯ সালে বনানীর এফআর টাওয়ারে আগুন লাগার পর ৬ নম্বর ভবনের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই সাধারণত মন্ত্রিসভার বৈঠকগুলো প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত হতো।

T.A.S / T.A.S

প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করবে স্থায়ী কমিটি

দলীয় পরিচয় নয়, অপরাধী হিসেবেই ব্যবস্থা : আইজিপি

রোডক্র্যাশে তরুণদের হতাহত বেশি, সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চান তারা

মাছ বিক্রিতে কারচুপি ও মেয়াদোত্তীর্ণ পণ্য, চট্টগ্রামে জরিমানা ২৯ হাজার

গভীর বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, ১৩ জেলেকে জীবিত উদ্ধার

ব্রহ্মপুত্র-যমুনার পানি কমবে আরও ৫ দিন

ঢাকার ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না : ডিএসসিসি প্রশাসক

১২-৪০ মিনিটের মধ্যে দিতে হবে যাত্রীদের লাগেজ, নাহয় জরিমানা

স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন আহ্বান, জমা ১ নভেম্বরের মধ্যে

চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের প্রত্যাশা

এআইয়ের অপব্যবহার করে সম্মানহানি করা হচ্ছে, পদক্ষেপ নিতে চায় সরকার

বিপিসির কাছে ব্যাখ্যা চাইল সংসদীয় কমিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির প্রভাব রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পড়বে না