আদালতের সেই নাজির শাহ্ মো. মামুন সাময়িক বরখাস্ত
ঢাকার মহানগর দায়রা জজ আদালতের নেজারত বিভাগের নাজির শাহ্ মো. মামুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মামুনের বিরুদ্ধে অভিযোগ, তিনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সঙ্গে কথা বলেছেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর নিউমার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় অ্যাডভোকেট কামরুল ইসলামকে ৮ দিনের রিমান্ড আদেশ দেয় আদালত। মামলার শুনানির সময় নিয়মের তোয়াক্কা না করে বিচারকদের লিফট ব্যবহার করে সরাসরি এজলাসের খাস কামরার সামনে চলে যান তার ছেলে ডা. তানজির ইসলাম অদিত। আর তাতে সহযোগিতার অভিযোগ ওঠে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নেজারত বিভাগের নাজির শাহ্ মো. মামুনের বিরুদ্ধে।
এ সময় কামরুল ইসলামের সঙ্গে কথা বলেন তিনি। এমনকি আদালতে অদিতের সঙ্গে তিনি কোলাকুলি করেছেন বলেও অভিযোগ রয়েছে। এর প্রতিক্রিয়ায় সেদিন মামুনের অপসারণের দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও কক্ষ ভাঙচুর করেন বিক্ষুব্ধ আইনজীবীরা।
এ ঘটনার পর নাজির শাহ মো. মামুনকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ এবং পরে সাময়িক বরখাস্ত করা হলো।
T.A.S / T.A.S
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ