ব্যটারিচালিত অটোরিকশা নিয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা
ব্যটারিচালিত অটোরিকশা সম্পর্কে উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসবে তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘আশা করা যায় ভাল নির্দেশনা আসবে ও তাই বাস্তবায়ন করব।’
রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সড়কে কোনো দোকান থাকবে না।’
ভুয়া ও মিথ্যা মামলার বিষয়ে তিনি বলেন, ‘ভুয়া ও মিথ্যা মামলা হচ্ছে তা সত্য। যারা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মিথ্যা মামলায় কেউ যেন হয়রানির শিকার না হয়, সেজন্য জেলায় জেলায় কমিটি করে দেওয়া হবে।’
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও উন্নতি হচ্ছে, যা কেউ অবনতির চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অবসরপ্রাপ্ত পুলিশ ও আনসারের মধ্যে থেকে ট্রিফিকিংয়ে অভিজ্ঞ ও দক্ষ লোকদের চুক্তিভিত্তিকভাবে কিছুদিনের জন্য নিয়োগ দেওয়া হবে কমিউনিটি পুলিশিংয়ের মতো। আপাতত ঢাকায় ৫০০ জন নেওয়া হতে পারে। সঙ্গে শিক্ষার্থীরাও থাকবে আগের মতো।’
এমএসএম / এমএসএম
চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের প্রত্যাশা
এআইয়ের অপব্যবহার করে সম্মানহানি করা হচ্ছে, পদক্ষেপ নিতে চায় সরকার
বিপিসির কাছে ব্যাখ্যা চাইল সংসদীয় কমিটি
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির প্রভাব রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পড়বে না
সালমান শাহ হত্যা মামলা : ৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ
অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে : হুমায়ুন কবির
টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা
সালমান মুক্তাদিরের পোস্ট সরানোর পরও জামায়াত আমিরের স্ট্যাটাস নিয়ে প্রশ্ন
এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর দরকার নেই, যখন সময় হবে নিশ্চয় হবে
ঢাকায় মনোরেল করিডোরের প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
দীর্ঘমেয়াদি সহযোগিতা নিয়ে বাংলাদেশের প্রতিনিধিদলের আলোচনা